
২৫ বছর পর ‘ইংলিশ খরা’ কাটলো; ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট উঠলো ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের মাথায়। দু’দশকেরও বেশি সময় পর ব্যালন ডি’অর জিতলেন কোনো ইংলিশ ফুটবলার। লন্ডনের জমকালো আয়োজনে মেসি, এমবাপ্পে আর ইয়ামালকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। অন্যদিকে নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখে নতুন ইতিহাস গড়লেন স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।

সাফ টুর্নামেন্টকে সামনে রেখে জামাল-তপুদের অনুশীলন শুরু
নভেম্বরের সাফ টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়ে গেছে লাল-সবুজের চূড়ান্ত প্রস্তুতি। দলের বংশোদ্ভূত খেলোয়াড় ছাড়া প্রথমদিনের অনুশীলনে উপস্থিত ছিলেন জামাল ভুইয়াসহ তপু বর্মন, জিদান ইউসুফ, সুকি ইতোফুসা, মাহি খানরা। সামর্থ্যের সবটুকু দিয়ে জাতীয় দলের জার্সিতে ভালো খেলায় লক্ষ্য জানান এই তরুণ ফুটবলার।

ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের ড্র
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। সিনিয়র দলের হারের তেতো স্মৃতি পেছনে ফেলে এবার ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশের যুব ফুটবলাররা।

রাতে এল ক্লাসিকো
লা লিগার মঞ্চে আজ (রোববার, ২৫ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ এল ক্লাসিকোতে দুই দলের সামনে ভিন্ন চ্যালেঞ্জ। দলীয় লড়াইয়ের পাশাপাশি ফুটবল ভক্তদের চোখ থাকবে ব্যক্তিগত দ্বৈরথের দিকেও। বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়।

লিগের মাঝপথে বড় সংকটে চট্টগ্রাম সিটি এফসি
লিগের মাঝপথেই নিজেদের ক্যাম্প পরিচালনা নিয়ে বড় রকমের সংকটে পড়েছে চট্টগ্রাম সিটি এফসি। ৫ রাউন্ডের জন্য বসুন্ধরা কিংসের মাঠ এবং আবাসন ব্যবহারের অনুমতি ছিলো তাদের। মেয়াদ ফুরিয়ে এলেও নতুন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করতে পারেনি বন্দরনগরীর দলটি। মাঝপথে দল নিয়ে কোথায় যাবে ক্লাব কর্তৃপক্ষ, তাও জানা নেই।

মেসির উত্তরসূরি হওয়ার দৌড়ে আলোচনায় নিকো পাজ
জাতীয় দল থেকে যখন লিওনেল মেসি যখন বিদায় নেন, তখন তার রেখে যাওয়া আইকনিক ‘নাম্বার টেন’ জার্সি কে সামলাবেন-এই নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার শেষ ছিলো না। তবে সব জল্পনা-কল্পনার উত্তর হয়ে আবির্ভূত হচ্ছেন ইতালিয়ান ক্লাব কোমোতে আলো ছড়ানো ২১ বছর বয়সী তরুণ তুর্কি নিকো পাজ। নিজের অনন্য ড্রিবলিং, অসাধারণ প্লে-মেকিং এবং আন্তর্জাতিক পারফরম্যান্সে মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার নতুন আস্থার প্রতীকে পরিণত হচ্ছেন তিনি।

হতাশা থেকে উন্মাদনা, ম্যানসিটির কলার পেছনে ৪০ বছরের গল্প
ম্যানচেস্টার সিটির ম্যাচ হলেই গ্যালারিতে দেখা যাচ্ছে বাতাসভরা বিশাল আকৃতির সব কলার প্রতিকৃতি। যে ঘটনা মনে করিয়ে দিচ্ছে প্রায় ৪০ বছর পুরনো স্মৃতি। ম্যানসিটির কঠিন সেই সময়ে দলের হতাশা সামলানোর উপায় হয়ে উঠেছিল কলার এসব প্রতিকৃতি। প্রায় চার দশক পর আবারও ফিরেছে সেই কলা-উন্মাদনা। এর পেছনের কাহিনী কি?

চ্যাম্পিয়ন্স লিগে রাতে মহারণ; ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল-বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, অ্যাস্টন ভিলা। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সামনে জার্মান প্রাচীর লিপজিগ। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। তবে বিগ এই ম্যাচের আগে বড় চিন্তা কোচ ভিনসেন্ট কোম্পানির অসুস্থতা। পায়ের চোটের কারণে এই ম্যাচে ডাগআউটে থাকবেন সহকারী কোচ অ্যারন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

আক্রমণভাগে দক্ষ স্ট্রাইকারের অভাব, রোনানেই ভরসা এমিলির
সাফে বাংলাদেশের স্কোয়াডে দক্ষ স্ট্রাইকারের সংকট দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আসিয়ান কাপে কোনো নাম্বার নাইন স্কোয়াডে না রাখার সমালোচনাও করলেন সাবেক এই স্ট্রাইকার৷ তবে, সংকট সমাধানে রোনান সুলিভানকেই সমাধান ভাবছেন এমিলি।

সিটির আর্থিক হিসাবের অনিয়ম খতিয়ে দেখবে এফআরসি
ম্যানচেস্টার সিটির আর্থিক হিসাবের অনিয়ম সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যের অডিট নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)

ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
ফিফা সর্বশেষ নারী র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ১০৭ থেকে এক ধাপ উন্নতিতে ১০৬ এ উঠে এসেছে রিতুপর্ণা ,মনিকা চাকমারা। ফিফা আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) নারী ফুটবলের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করে।

ইংল্যান্ড ফুটবলের উন্নয়নে অ্যাসোসিয়েশনের অভিনব উদ্যোগ
ইংল্যান্ড ফুটবলের উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন। তৃণমূল পর্যায়ে এক অভিনব পরিবর্তন আনা হয়েছে। ৭ বছরের নিচে শিশুদের নিয়ে ৩ বনাম ৩ ফরম্যাট দিয়ে ১২ মাসের জন্য শেখানো হবে ফুটবলের বল দখল, ড্রিবলিং, গোল করার ক্ষমতা বৃদ্ধি। তবে সেখানে থাকবে না কোনো গোলরক্ষক, হবে না খেলোয়াড় পরিবর্তন।