
ইরানি বিমানকে সেবা দিলেই ডলার ব্যবস্থা থেকে বাতিলের হুমকি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের
বিশ্বের যেকোনো প্রান্তে ইরানের বিমান সংস্থাগুলোকে পরিষেবা দিলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গৌণ বা দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, এই চরম হুঁশিয়ারির মুখে আগামী বুধবারের মধ্যে বিশ্বজুড়ে সব ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট কার্যকরভাবে বন্ধ হয়ে যেতে পারে।

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল পাস কংগ্রেসে, স্বাক্ষরের অপেক্ষায় ট্রাম্প
ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি দ্বিদলীয় বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এ আইনের আওতায় রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা চীন ও ভারতের মতো দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে রাঙামাটি জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেই এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বসতঘর গুঁড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানান ভুক্তভোগী পরিবারের আইনজীবী আব্দুল গাফফার মুন্না, ভুক্তভোগী সুখেন্দু বিকাশ ত্রিপুরার স্ত্রী নিলিমা ত্রিপুরা, বোন মিনু ত্রিপুরা, আত্নীয় তপতি মারমা ও সমাপ্তি চাকমা।

জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর পদক্ষেপ
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেনইয়ামিন নেতানিয়াহু সরকারের সমর্থনে বসতি স্থাপনকারীরা জাতিগত নিধন চালাচ্ছে বলে সরাসরি অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। একই সঙ্গে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্বকে পুরোপুরি অবৈধ ঘোষণা করে অবৈধ বসতি থেকে আসা পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞাসহ একগুচ্ছ কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিন মাস পর খুলছে সুন্দরবন; ব্যস্ততা ফিরেছে উপকূলের জনপদে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে আবারও জেলে-বাওয়ালি ও পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন। দীর্ঘ বিরতির পর নতুন মৌসুম ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের বননির্ভর জনপদে ফিরেছে কর্মব্যস্ততা। নদীর ঘাটে চলছে নৌকা মেরামত, জাল সেলাই, ইঞ্জিন পরীক্ষা ও আলকাতরা দেয়ার কাজ। পর্যটকবাহী নৌযানগুলোও প্রস্তুত করা হচ্ছে নতুন মৌসুমের জন্য।

ইরান সংকট: হরমুজ প্রণালি ঘিরে হিসাব-নিকাশ, অস্বস্তিতে উপসাগরীয় দেশগুলো
ইরান যুদ্ধ ছয় মাসে গিয়ে দাঁড়িয়েছে ব্যয়বহুল অচলাবস্থায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান অর্থনৈতিক অবরোধের মুখে পড়লেও দেশটির সরকার টিকে আছে এবং সময় তাদের পক্ষে আছে—এমনটাই মনে করছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

ইরানে ১ ডলার ২০ লাখ রিয়াল; তেহরানে নিত্যপণ্যের দাম কোথায় গিয়ে ঠেকছে
ইরানের মুদ্রা রিয়াল যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে নতুন সর্বনিম্নে নেমেছে। খোলাবাজারে ১ ডলারের দাম ২০ লাখ রিয়াল ছাড়িয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র নতুন করে কড়া নিষেধাজ্ঞা আরোপের পর এই দর আরও চাপে পড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর প্রভাব পড়েছে ইরানের নিত্যপণ্য, ওষুধ ও দৈনন্দিন খরচে। আল জাজিরার বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

নিষেধাজ্ঞা ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান বাগবিতণ্ডা, তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জোরদার ও ইরানের বাণিজ্যিক অংশীদারদেরও শাস্তির হুঁশিয়ারি ঘিরে ওয়াশিংটন-তেহরান পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে কূটনৈতিক উদ্যোগ ফের জোরদার করতে আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি। যুদ্ধ প্রায় ছয় মাসে গড়ালেও সামরিক হামলা অনেকটা থেমে আছে, তবে কূটনৈতিক অগ্রগতি হয়নি এই প্রেক্ষাপটে সফরটি হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধের ছয় মাস ট্রাম্পের পোস্টে; বার্তা বদলেছে বারবার
আল জাজিরার বিশ্লেষণ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে যৌথ হামলা শুরুর ছয় মাস পূর্তির সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টগুলো বিশ্লেষণ করেছে আল জাজিরা। বিশ্লেষণে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ট্রাম্প ট্রুথ সোশ্যালের অন্তত ৩১৯টি পোস্টে ইরান প্রসঙ্গ এনেছেন—গড়ে প্রতি ১৪ ঘণ্টায় একবার। পোস্টগুলো ধারাবাহিকভাবে পড়লে যুদ্ধ ঘোষণার পর তা চালানো, ‘জয়’ দাবি, আলোচনা, যুদ্ধবিরতি ও পরে আবার চাপ বাড়ানোর কৌশল—সবই ট্রাম্পের নিজের ভাষায় পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালি খুলতে আলোচনায় কাতারের উদ্যোগ, কমলো তেলের দাম
হরমুজ প্রণালি ফের চালুর সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) তেহরান সফরে যাচ্ছেন এমন খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো কমেছে। হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে হামলার নতুন খবর থাকা সত্ত্বেও দাম কমেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওয়েল প্রাইস ও আশ-শারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালির সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সব মাইন সরিয়ে ফেলেছে বা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, নতুন করে কোনো জাহাজ বা নৌকা মাইন বসালে সেটি ‘তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে ধ্বংস’ করা হবে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।