দুর্নীতি দমন কমিশন
অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। একইসঙ্গে পলাতক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ (বুধবার, ১১ মার্চ) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ (বুধবার, ১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে দুটি মামলায় জামিন পেলেন তিনি। সেক্ষেত্রে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি।

দুদক মহাপরিচালকের মোবাইল ছিনতাই করায় দু’জন কারাগারে

দুদক মহাপরিচালকের মোবাইল ছিনতাই করায় দু’জন কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক মো. মোতাহার হোসেনের মোবাইল ফোন, নগদ টাকা এবং হাত ঘড়ি ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার শাহজাদা ও রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার।

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

সচিবালয় এসে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন দুর্নীতি যেমন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) দুপুরের পর তারা পদত্যাগপত্র জমা দেন।

ঘুষের টাকাসহ উপজেলা প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক

ঘুষের টাকাসহ উপজেলা প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক

ফেনীর সোনাগাজী উপজেলা (পিআইও) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন।আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুরের সময় উপজেলার পিআইও অফিস থেকে তাদের আটক করা হয়।

জানুয়ারিতে ২,২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

জানুয়ারিতে ২,২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

চলতি বছরের জানুয়ারি মাসে আদালতের বিভিন্ন আদেশে দেশে ও বিদেশে মোট ২ হাজার ২১৬ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতি; ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতি; ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও, মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় ২৯তম বিসিএসে প্রশাসন-পুলিশসহ ক্যাডার পদে নিয়োগের অভিযোগে একাধিক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

চবিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ নিয়ে অভিযোগ সত্য নয়: দুদক

চবিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ নিয়ে অভিযোগ সত্য নয়: দুদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিয়োগ নিয়ে ওঠা সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় প্রাথমিকভাবে চবিতে অতিরিক্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারিরী নিয়োগের প্রমাণ পায়নি বলে জানিয়েছে দুদক। একইসঙ্গে সাম্প্রতিক ১৫০ জন শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগও সত্য নয় বলে জানিয়েছে দুদক।

রাঙামাটি জেনারেল হাসপাতালে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দুদকের অভিযান

রাঙামাটি জেনারেল হাসপাতালে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দুদকের অভিযান

রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসক-কর্মচারীদের অনুপস্থিতি, সেবাপ্রদান ও ওষুধ সরবরাহে অনিয়ম, কেনাকাটায় দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে দুদকের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।