Recent event
জাতীয় নির্বাচন
গণভোটে হ্যাঁ’র জয়, সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা সবার

গণভোটে হ্যাঁ’র জয়, সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা সবার

গণভোটে বিপুল ব্যবধানে হ্যাঁ জয়ী হওয়ায় রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে আর কোনো বাধা নেই। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে স্বাক্ষর করায় জনগণের রায় অনুযায়ী সংস্কার করবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে গড়িমসি করলে আগামীতে বিএনপিকে প্রত্যাখ্যান করবে জনগণ। তবে নির্বাচনি প্রচারণায় কথা দেয়ায় সকল সংস্কার বাস্তবায়ন হবে বলে আশা তাদের।

তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

নিরঙ্কুশ জয়ের পর আনন্দমিছিল নয়, দেশজুড়ে বিএনপির দোয়া কর্মসূচি

নিরঙ্কুশ জয়ের পর আনন্দমিছিল নয়, দেশজুড়ে বিএনপির দোয়া কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গতকাল (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি পালন করেছে বিএনপি। পাশাপাশি দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সারাদেশে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জনবান্ধব ইশতেহার-সংস্কারের পক্ষে অবস্থানে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে: মির্জা ফখরুল

জনবান্ধব ইশতেহার-সংস্কারের পক্ষে অবস্থানে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে: মির্জা ফখরুল

জনবান্ধব ইশতেহার ও সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)— জয় নিশ্চিতের পর এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, ভূমিধস বিজয়ে বিএনপিকে আরও কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আগামী নির্বাচনে বিএনপি আরও ভালো ফল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নজরুল ইসলাম খান।

ফরিদপুরে নির্বাচিত দুই নারী প্রার্থী; সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে কতটা?

ফরিদপুরে নির্বাচিত দুই নারী প্রার্থী; সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে কতটা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম আর ফরিদপুর-৩ আসন থেকে চৌধুরী নায়াব আহমেদ ইউসুফ নির্বাচনে জিতেছেন। এলাকাবাসী জানান, এ বিজয় শুধু দুটি আসনের ফল নয়, বরং উত্তরাধিকার, সাংগঠনিক শক্তি, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও জনআস্থার সমন্বয়ে গড়ে ওঠা এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা।

তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ; দু’দেশের শান্তি-উন্নয়নে পাশে থাকার আশ্বাস

তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ; দু’দেশের শান্তি-উন্নয়নে পাশে থাকার আশ্বাস

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন কলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময়ে তিনি দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

মানিকগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

মানিকগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছেন। আজ ( শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাত দুইটায় দিয়ে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এ ফলাফল ঘোষণা করেন।

‘হয়তো এটাই  আমার জীবনের শেষ ভোট’

‘হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট’

৮০ ঊর্ধ্ব বয়সী সুরুজ খান, জাতীয় নির্বাচনে ভোট দিতে আসেন স্ত্রী নুরবাহান বেগমের হাত ধরে। আজ ( বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ) সকালে ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ চিত্র দেখা যায়।

ভোট ও গণভোটের ছুটিতে ফাঁকা সাভার–আশুলিয়া, মহাসড়কে নেই যানজট

ভোট ও গণভোটের ছুটিতে ফাঁকা সাভার–আশুলিয়া, মহাসড়কে নেই যানজট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত তিন দিনের ছুটিতে শিল্পাঞ্চল সাভার–আশুলিয়া ছেড়ে বাড়ির পথে গেছেন বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ। ফলে এ অঞ্চলের সড়ক ও মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা।

অবাধ-সুষ্ঠু নির্বাচনে টাঙ্গাইলে কঠোর অবস্থানে যৌথবাহিনী

অবাধ-সুষ্ঠু নির্বাচনে টাঙ্গাইলে কঠোর অবস্থানে যৌথবাহিনী

এবারের জাতীয় নির্বাচনে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৮টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনগুলোর প্রতিটি কেন্দ্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে ব্যাপক প্রস্তুতি ও কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শান্তি-শৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের ব্যালট পেপার পৌঁছালো ফরিদপুরের ভোটকেন্দ্রে

নির্বাচনের ব্যালট পেপার পৌঁছালো ফরিদপুরের ভোটকেন্দ্রে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট ও নির্বাচনি সরঞ্জামাদি ফরিদপুরের সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে যাচ্ছে ভোটকেন্দ্রগুলোতে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকায় দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এটি প্রথম সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।