চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। সবার অংশগ্রহণে একটি গণতান্ত্রিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রয়োজন, যাতে দল–মত নির্বিশেষে আগ্রহীরা অংশ নিতে পারেন।’
‘একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাররা অপেক্ষা করছেন’, যোগ করেন তিনি।
আরও পড়ুন:
তিনি অভিযোগ করে বলেন, ‘নগরীতে এখনো অনেকেই নির্বাচনি ব্যানার–পোস্টার অপসারণ করেননি। আবার নির্বাচনের সুযোগে বিভিন্ন মোড়ে অবৈধ বিলবোর্ড ও বড় আকারের ডিজিটাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে।’
অভিযানের অংশ হিসেবে নগরীর কাজীর দেউড়ি মোড় এলাকা থেকে অবৈধ বিলবোর্ড ও ব্যানার অপসারণের কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র।





