Recent event

তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

তারেক রহমান ও শেরিং তোবগে
তারেক রহমান ও শেরিং তোবগে | ছবি: সংগৃহীত
0

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় জনাব তারেক রহমান ও বিএনপিকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন।’

আরও পড়ুন:

ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে তিনি নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শেরিং তোবগে আরও বলেন, ‘নির্বাচনে বিপুল জনসমর্থন তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’ এই বিজয় দেশটিতে শান্তি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এএম