বৃদ্ধ বয়সী সুরুজ খানের ভোট দিতে আসতে দেখে দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সাহায়তার জন্য এগিয়ে যান তার কাছে। কোন লাইন ছাড়াই ভোট দেয়ার ব্যবস্থা করে দিলেন প্রিজাইডিং অফিসার।
আরও পড়ুন:
পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খুশিতে কেঁদে উঠেন। বলেন, ‘এটা হতো আমার জীবনের শেষ ভোট।’
সাংবাদিকরা ভোট দেয়ার বিষয় জানতে চাইলে সুরুজ খান আরও বলেন, ‘এলাকায় যে গণ্ডগোল করবে না, আমরা সবাই শান্তিতে থাকতে পারবো তাকেই ভোট দিয়েছি।’
এ সংসদীয় আসনে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী, ৩টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৭০৬ জন।





