আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকালে সাভারের ঢাকা–আরিচা ও নবীনগর–চন্দ্রা মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, কোথাও যানবাহনের চাপ নেই। ব্যস্ততম এই শিল্পাঞ্চলের সড়কগুলোতে স্বস্তি ফিরে এসেছে।
আরও পড়ুন:
ভোটের টানে বাড়ি ফেরা যাত্রীদের নিয়ে গত দুই দিন বেশিরভাগ দূরপাল্লার যানবাহন শহর ছেড়েছে। বর্তমানে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য অনেকেই তিনচাকা ও অন্যান্য স্থানীয় বাহন ব্যবহার করছেন।
সাভার হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোটের ছুটিকে কেন্দ্র করে গত দুই দিন মহাসড়কে মানুষ ও যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। তবে বুধবার পরিস্থিতি স্বস্তিদায়ক রয়েছে এবং মহাসড়কের কোথাও যানজট নেই।





