নির্বাচনে কারচুপির অভিযোগে চার আসনে জামায়াত, একটিতে বিএনপি প্রার্থীর মামলা

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ ও ৪, লালমনিরহাট-১ ও ২ আসনের জামায়াত প্রার্থী এবং ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন।

আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের নির্বাচনি মামলা সংক্রান্ত হাইকোর্টে বেঞ্চে এ মামলা দায়ের করা হয়।

এর আগে সোমবার নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে বিএনপির দুই প্রার্থীর আবেদন গ্রহণ করেছে হাইকোর্টে। আবেদনে এই দুই আসনের ভোট পুনর্গণনা চাওয়া হয়েছে। রাজশাহী-৪ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান।

আরও পড়ুন:

অপরদিকে পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান।

গত রোববার বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে দুই আসনের নির্বাচনি সরঞ্জামাদি ইসিকে হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন।

এ পর্যন্ত নির্বচনের অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিএনপি ও জামাতের ১৩ জন প্রার্থী ভোট পুনর্গননা চেয়ে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন।

এফএস