মানিকগঞ্জ–১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।
এদিকে, মানিকগঞ্জ–২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মঈনুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাউদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
আরও পড়ুন:
এছাড়াও মানিকগঞ্জ–৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আফরোজা খানম পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
এদিকে তিনটি সংসদীয় আসনে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে।





