পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়: ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (সোমবার, ১৬ মার্চ) দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেয়ে ২–১ ব্যবধানে সিরিজ জেতায় খেলোয়াড়দের অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ‘শেষ ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত সমন্বয়ের পরিচয় দিয়েছেন। এই জয় দেশের ক্রিকেটের জন্য গৌরবের বিষয়।’

আরও পড়ুন:

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় দলের এ সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

বিরোধীদলীয় নেতা ভবিষ্যতেও জাতীয় ক্রিকেট দল তাদের এ সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এনএইচ