
রানতাড়ায় ব্যর্থ বাংলাদেশ; তিন বছরে নেই ২৫০ পেরিয়ে জয়
ওয়ানডেতে রানতাড়া করতে নামলেই হুড়মুড় করে ভেঙে পড়ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সবশেষ তিন বছরে একবারও ২৫০-এর বেশি রান তাড়া করে জেতা হয়নি টাইগারদের। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষেও বড় ব্যবধানে হারের পর আবারও আলোচনায় ব্যাটারদের ব্যর্থতার প্রসঙ্গ।

তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজের তিক্ত অভিজ্ঞতাকে সঙ্গী করে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দলটির বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে ওয়ানডে দলের অধিনায়কত্ব শুরু করবেন লিটন দাস। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ (শনিবার, ১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, দেখে নিন সূচি
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে (Afghanistan and Zimbabwe) নিয়ে সংযুক্ত আরব আমিরাতের (UAE) মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের (Tri-Series 2026) জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board - BCB)। ঘোষিত এই ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে (Bangladesh Cricket Team Squad) অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ওপেনার লিটন দাসকে (Bangladesh Squad Tri-Nation Series 2026)।

আইসিসির জুলাই মাসের সেরার দৌড়ে তামিম
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও, সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত এ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে জায়গা করে নিয়েছেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপের নতুন অধিনায়ক লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটে এলো বড় পরিবর্তন। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। সাদা বলের দুই ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন তার ডেপুটি হিসেবে থাকবেন তাওহীদ হৃদয়।

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন জেসন হোল্ডার
নীরবেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং অলরাউইন্ডার জেসন হোল্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন ড্যারেন স্যামি।

হোয়াইটওয়াশ এড়াতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজ হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ। তাই আজ (শনিবার, ১১ জুলাই) হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৫ বছর পর স্বাগতিকদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা। পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন সাইফউদ্দিন।

নাহিদদের দাপটে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে প্রথমবার ওয়ানডে ম্যাচে হারানো বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক রোমানা আহমেদ অবশ্য এগিয়ে রাখছেন ২১ বছর আগের কার্ডিফ জয়কেই। তবে নাহিদ রানাসহ পেসারদের বোলিংয়ে মুগ্ধ এ অলরাউন্ডারের প্রত্যাশা, ব্যাটে-বলে দাপট দেখিয়ে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে নাহিদ রানা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ স্পেলের সুফল পেয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। একলাফে উঠে এসেছেন ২৩ ধাপ। আজ (বুধবার, ১০ জুন) সবশেষ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন চাঁপাই এক্সপ্রেস নাহিদ রানা।

চার বছর পর দলে ফিরেই ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন সৈকত
দীর্ঘ চার বছর পর দলে ফিরেই নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একইদিনে বল হাতে তুলে নিয়েছেন দুই উইকেট। প্রত্যাবর্তনের দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের পুরোটাই মোসাদ্দেকময়।

বোলিংয়েও নাহিদ-মোসাদ্দেকদের ছেলেখেলা, ধরাশায়ী অস্ট্রেলিয়া
২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে একদিনের ক্রিকেটে হারের স্বাদ দিল বাংলাদেশ। মোসাদ্দেক-শান্ত-তামিমরা ব্যাট হাতে কাজ এগিয়েই রেখেছিলেন, বল হাতে নাহিদ রানা বাকি কাজটুকু করলেন। মোসাদ্দেক বোলিং বিভাগেও রেখেছেন অবদান। সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

অস্ট্রেলিয়াকে শক্তিশালী মেনে নিজেদের সেরাটা দিতে চান অধিনায়ক মিরাজ
দীর্ঘ দেড় দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আগামীকাল (মঙ্গলবার, ৮ জুন) মাঠে নামছে বাংলাদেশ। যদিও মাইটি অস্ট্রেলিয়ার এই দলে নেই বেশ কিছু বড় তারকা। তবুও প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।