মহাসড়কে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ

মহাসড়কে যানবাহন
মহাসড়কে যানবাহন | ছবি: এখন টিভি
0

ঢাকা–আরিচা মহাসড়ক এবং নবীনগর–চন্দ্রা মহাসড়কে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। আজ (সোমবার, ১৬ মার্চ) মহাসড়কে চাপ বাড়তে দেখা যায়।

তবে এখন পর্যন্ত এই দুই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও উল্লেখযোগ্য যানজটের খবর পাওয়া যায়নি। উত্তরবঙ্গসহ প্রায় ২৫টি জেলার যাত্রীরা এ দু’টি মহাসড়ক ধরেই যাতায়াত করে।

পুলিশ জানিয়েছে, বিকেলের দিকে গার্মেন্টস কারখানাগুলো ছুটি হলে সড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে এবং তখন কিছুটা যানজটের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:

আশুলিয়ার বাইপাইল ট্রাফিক ইন্সপেক্টর রিজওয়ানুল ইসলাম জানান, বর্তমানে সড়কে যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই।

তিনি বলেন, ‘সড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।’

যাত্রীদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও সাদা পোশাকে অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

এসএস