
চকরিয়ার খুটাখালীতে ২ বাসের সংঘর্ষে এক শিশুর মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী এভারগ্রীণ ও শরীফ ইন্টারপ্রাইজ নামের দু’টি বাসের সংঘর্ষে ইয়াহিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে অনন্ত ১০ যাত্রী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিটকে পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দু’জন নিহত হয়েছেন। আজ (শনিবার, ৬ জুন) সকালে মহাসড়কের ছুপুয়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান দুর্ঘটনা, চালক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত কাভার্ডভ্যানের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে সেটি উল্টে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়।

ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৫
গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার দিনে ঘটে গেলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জেলার ঢাকা-খুলনা মহাসড়কে ঘটা এ দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ (রোববার, ২৪ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজের ৮ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার
কুমিল্লায় নিখোঁজের আট ঘণ্টা পর কুমিল্লার সহকারী কাস্টমস কর্মকর্তা কলাকার বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বরগুনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্যবর্ধনে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই সড়কের ১০৪ কিলোমিটারের বিভিন্ন অংশে সোনালু, বকুল, কাঞ্চন, কৃষ্ণচূড়া, জারুল ও পলাশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৫ হাজার গাছ করা হবে।

হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করা হবে: কৃষিমন্ত্রী
হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করা হবে বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যে সব এলাকায় রেল ক্রসিং রয়েছে, সেখানে ‘অটোমেটিক গেট’ নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা হবে। আগামী দিনে যে বৈঠক হবে, সেখানে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনা হবে।

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয় আরও পাঁচজন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। আজ (রোববার, ২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণাঞ্চলবাসী দ্রুত সুখবর পাবেন: সড়কমন্ত্রী
সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা-বরিশাল মহাসড়ক দুই লেনের রাস্তা, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত রাস্তায় চলাচল করা গেলেও আরও প্রশস্ত করা দরকার। এটা সরকার উপলব্ধি করে, আমরাও উপলব্ধি করছি। আর এবার এসে সরাসরি দেখে গেলাম। দ্রুত কীভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে, দ্রুত আপনারা সুখবর পাবেন।

আজ থেকে ৭ দিন মহাসড়কে চলবে না যেসব যানবাহন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা (Homebound journey) সহজ ও যানজটমুক্ত রাখতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।