আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিষিদ্ধ ও পরিস্থিতি অনিরাপদ থাকা সত্ত্বেও নৌবাহিনীর বারবার দেয়া সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আরও পড়ুন:
প্রতিবেদনে বলা হয়েছে, আজ (শনিবার, ৭ মার্চ) সকালে ‘আইন লঙ্ঘনকারী ট্যাংকারটির’ ওপর এ হামলা চালানো হয়। মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘প্রিমা’ একটি তেল ও রাসায়নিক পদার্থ বহনকারী ট্যাংকার, যা মাল্টার পতাকাবাহী হিসেবে নিবন্ধিত।





