
হুথিদের দখল অগ্রযাত্রায় মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ, সৌদির পাশে যুক্তরাজ্য
লোহিত সাগরের পর ইয়েমেনের কৌশলগত পার্বত্য অঞ্চল দখলে অগ্রসর হচ্ছে হুথি বিদ্রোহীরা। বিপরীতে হুথিদের নিয়ন্ত্রণ ঠেকাতে তাইযে গোষ্ঠীটির অবকাঠামো লক্ষ্য করে নতুন দফা হামলার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে হুথিদের সঙ্গে লড়াইয়ে হাঁপিয়ে ওঠা সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে হরমুজে নৌযানের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আর যুক্তরাষ্ট্র-ইসরাইলের সেনাদের মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার সাফ বার্তা দিয়েছে আইআরজিসি। মধ্যবর্তী নির্বাচনের আগে রয়টার্স/ইপসোসের নতুন গবেষণা বলছে, ইরান যুদ্ধের জেরে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে ৩২ শতাংশে।

তেহরানে লাখো মানুষের সামরিক কুচকাওয়াজ, হরমুজে ট্যাংকারে হামলার দাবি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর সবচেয়ে বড় শক্তির মহড়া দিয়েছে ইরান। হাজার হাজার নাগরিক ও সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে রাজধানী তেহরানের রাজপথে অনুষ্ঠিত হয়েছে বিশাল প্রতিরোধ সমাবেশ ও সামরিক কুচকাওয়াজ। মার্কিন শুল্ক, নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপের মধ্যেও দেশ রক্ষায় লাখ লাখ মানুষ অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। আসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আবারও ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে উত্তেজনা; চীনে যাচ্ছেন আরাঘচি
যুদ্ধ শুরুর পর দ্বিতীয় চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরান যুদ্ধ শেষ করতে তৃতীয়বারের মতো ভোট দিয়েছে মার্কিন হাউস। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধেও অভিশংসন প্রস্তাব এসেছে। এর মধ্যে হরমুজ প্রণালি ও কেশম দ্বীপে একাধিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির। এছাড়া জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও বেশ কয়েকটি আরব দেশের শীর্ষ সামরিক কমান্ডারের গোপন বৈঠকের খবর দিয়েছে অ্যাক্সিওস।

হরমুজে পানামার তেলের ট্যাংকারে হামলা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য
হরমুজে পানামার পতাকাবাহী তেলের ট্যাংকারে হামলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও মার্কিন সেন্ট্রাল কমান্ড।

আল-আজরাক বিমানঘাঁটি কেন বারবার ইরানের হামলা, জর্ডানে মোতায়েন ৪ হাজার মার্কিন সেনা
হরমুজ প্রণালিতে জ্বালানি তেলবাহী ট্যাংকারে পারস্পরিক হামলার জেরে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) দাবি, মার্কিন যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও মোতায়েন কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশেই ধ্বংস করা হয়েছে।

মার্কিন হামলার আরও কঠোর জবাবের হুঁশিয়ারি গালিবাফের
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাবে ইরান আরও দ্রুত ও কঠোর আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আনাদোলুর প্রতিবেদন তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ ড্রোন লক্ষ্য করে ইরানের হামলা, বাড়ছে উত্তেজনা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টাকালে একটি মার্কিন নৌ ড্রোন বা চালকবিহীন জলযান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত: খার্গ দ্বীপের কাছে তেলবাহী জাহাজে পাল্টা হামলা
ইরানের আশপাশের জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানি বাহিনী একে অপরের জাহাজে গোলাবর্ষণ করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) দুটি মার্কিন নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত: আইআরজিসির ৩টি তেল ট্যাংকার ধ্বংস করলো মার্কিন বাহিনী
মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টার জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত তিনটি তেল ট্যাংকার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, লক্ষ্যবস্তু আইআরজিসির ঘাঁটি
হরমুজে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের আক্রমণ করায় ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তু করা হচ্ছে ইরানের বিল্পবী গার্ড বাহিনীর সামরিক স্থাপনা ও ঘাঁটি। সামাজিক মাধ্যম এক্সে এই হামলার তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। নিউজ ম্যাক্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে অনড় অবস্থান ইরানের; অভ্যন্তরীণ বিরোধিতাও সহ্য না করার বার্তা
ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আপসের পথ এড়িয়ে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে অভ্যন্তরীণ যেকোনো ধরনের অসন্তোষ বা বিক্ষোভ কঠোর হাতে দমনের স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির ধর্মীয় ও সামরিক নেতৃত্ব। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইআরজিসিকে সন্ত্রাসী তকমা যুক্তরাষ্ট্রের; সংকটে ইরানের সার্বভৌম সুরক্ষাকবচ
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তিচুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রের ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়টি বারবার সামনে এসেছে। যদিও এটি কোনো দেশের বিপুল সম্পদ জব্দ করার প্রথম ঘটনা নয় । তবে আইআরজিসি পৃথিবীর একমাত্র সেনাবাহিনী, যেটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। যার সঙ্গে ইরানি সম্পদ ও অর্থ জব্দের বিষয়টিও সম্পর্কিত।