মধ্যপ্রাচ্যের যুদ্ধ ‘কখনোই হওয়া উচিত ছিল না’: চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ‘কখনোই হওয়া উচিত ছিল না’ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।আজ (রোববার, ৮ মার্চ) চীনের বার্ষিক পার্লামেন্ট ও রাজনৈতিক সম্মেলন ‘টু সেশনস’ এর ফাঁকে কথা বলেন দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ই। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা অব্যাহত রাখার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের ঘোষিত শাসন পরিবর্তনের লক্ষ্য প্রসঙ্গে ওয়াং ই বলেন, ‘শাসন পরিবর্তন কোনো জনপ্রিয় সমর্থন পাবে না।’

তিনি আরও বলেন, ‘শক্ত মুষ্টি মানেই শক্ত যুক্তি নয়। বিশ্ব আবার জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না।’

আরও পড়ুন:

তবে বক্তব্যে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা এড়িয়ে যান। বরং এসময়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মানের মনোভাব বজায় রাখার ক্ষেত্রে চীন প্রতিশ্রুতিবদ্ধ তা উল্লেখ করেন।

ওয়াং ই বলেন, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সাম্প্রতিক আলোচনা ছিল ‘আশাব্যঞ্জক’।

তিনি আরও বলেন, ২০২৬ সাল হবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বছর এবং দুই পক্ষের উচিত ‘আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে’ একে অপরের সঙ্গে আচরণ করা।

এএম