
চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই যুদ্ধক্ষেত্রে নিহত: এসআরবি
নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি দেয়ার কথা বলে রাশিয়া নিয়ে যাওয়া হয় তাদের। পরে জোর করে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। এমন ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের নিহত হওয়ার তথ্য দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

ইউক্রেন যুদ্ধ: স্টারলিংকে নতুন বিধিনিষেধের প্রভাব পড়ছে রণক্ষেত্রে
ইউক্রেনের সামরিক সরঞ্জামের গতিসীমা ও ইন্টারনেট সংযোগের ওপর ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স নতুন বিধিনিষেধ আরোপ করায় রণক্ষেত্রে দেশটির বেশ কয়েকটি সামরিক অভিযান ব্যাহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা সতর্ক করে বলেছেন, ইন্টারনেটের গতিসীমা সংক্রান্ত এই নতুন পদক্ষেপ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হুথিদের হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সৌদির
রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং দক্ষিণের খান মুশাইদ বিমানঘাঁটিতে হামলার পর এবার ইয়েমেনের রাজধানীতে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ওপর চড়াও হয়েছে হুথিরা। দফায় দফায় বিস্ফোরণের শব্দে কাঁপছে সানার পশ্চিমাঞ্চল। যদিও এসব হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি জোট। একইসঙ্গে, হুথিদের উচিৎ শিক্ষা দেয়ার হুমকি মোহম্মদ বিন সালমানের মন্ত্রিসভার। এদিকে, ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীর ধারাবাহিক হামলার জেরে রিয়াদ ও দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বাতিল করেছে কাতার ও আমিরাত।

বুলগেরিয়া উপকূলে ড্রোন হামলায় পণ্যবাহী জাহাজডুবি; নিখোঁজ ১১ নাবিক
কৃষ্ণসাগরে বুলগেরিয়া উপকূলের কাছে ড্রোন হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে গিয়ে অন্তত ১১ জন নাবিক নিখোঁজ হয়েছেন। জাহাজটিতে থাকা পাঁচজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) ঘটে যাওয়া এই হামলার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুলগেরিয়া। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভ্লাদিমিরে ইয়ানডেক্সের স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাহত প্রযুক্তি সেবা
রাশিয়ার শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেক্সের একটি গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার পর কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। আজ (রোববার, ১১ অক্টোবর) মস্কোর পূর্বে অবস্থিত ভ্লাদিমির শহরের ওই স্থাপনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদের বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ (রোববার, ১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় নিন্দা জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

রিয়াদের বিমানবন্দরে ড্রোন হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত তিন শতাধিক মানুষ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর রিয়াদ বিমানবন্দরের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত রয়েছে সব ধরণের ফ্লাইট চলাচল। এতে বিপাকে পড়েছেন দেশের প্রবাসী ও ওমরার যাত্রীরা।

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে পাঁচ শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি এসব হামলায় রুশ বাহিনী রাতভর ইউক্রেনে ৭০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। সঙ্গে কয়েক ডজন শাহেদ ড্রোনও ছিলো।

সৌদির একাধিক বিমানবন্দর ও ঘাঁটিতে হুথিদের হামলা; ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি জোটের
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে ফের সংঘাত, এডেন-রিয়াদে হুথিদের হামলা
পূর্ণ শক্তি নিয়ে আবারও লড়াই শুরু ইরানপন্থী হুথি বিদ্রোহীদের। ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। রাজধানী সানাসহ অন্যান্য অঞ্চলেও হামলা অব্যাহত রয়েছে। যদিও, তাইজের সর্বোচ্চ চূড়া, ধুবাব, হুদেইদাহসহ বেশকিছু গুরুত্বপূর্ণ অঞ্চল হুথিদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার দাবি করেছে সৌদি সমর্থিত ইয়েমেনি জোট। এদিকে, সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করে হুথিবিরোধী নতুন অভিযানের ঘোষণা দিয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট।

সুদানে বেসামরিক মানুষের ওপর হামলার নিন্দা জাতিসংঘের; অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান
সুদানে বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন হামলাসহ সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। সংঘাতরত পক্ষগুলোকে সতর্ক করে সংস্থাটি বলেছে, চলমান এই সংকটের কোনো ‘সামরিক সমাধান নেই’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে থাকার কথা জানিয়েছে ঢাকা।