ইরান ইসরাইল
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিপজ্জনক সামরিক হঠকারিতা’র অভিযোগ ইরানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিপজ্জনক সামরিক হঠকারিতা’র অভিযোগ ইরানের

যখনই কোনো ‘কূটনৈতিক সমাধান’ সামনে আসে, তখনই যুক্তরাষ্ট্র ‘বিপজ্জনক সামরিক হঠকারিতা’র পথ বেছে নেয় বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। হরমুজ প্রণালিতে দুই দেশের পাল্টাপাল্টি হামলা এবং ইরানি জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণের পর তিনি এ মন্তব্য করেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতাই এখন মূল লক্ষ্য: ইরান

যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতাই এখন মূল লক্ষ্য: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো যুদ্ধবিরতি, যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিভাজন সৃষ্টিতে অর্থনৈতিক ও গণমাধ্যমকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র—দাবি গালিবাফের

বিভাজন সৃষ্টিতে অর্থনৈতিক ও গণমাধ্যমকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র—দাবি গালিবাফের

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও গণমাধ্যম ব্যবহারের মাধ্যমে ইরানের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি এবং দেশটিকে ‘নতি স্বীকার’ করতে বাধ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, ওয়াশিংটনের এই কৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের অস্থির পররাষ্ট্রনীতি; নিজের তৈরি সংকটে দিশেহারা ওয়াশিংটন

ট্রাম্পের অস্থির পররাষ্ট্রনীতি; নিজের তৈরি সংকটে দিশেহারা ওয়াশিংটন

গার্ডিয়ানের বিশ্লেষণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি যেন এক অনিশ্চিত গোলকধাঁধা। গত কয়েক দিনে তার একের পর এক পরস্পরবিরোধী সিদ্ধান্তই তার প্রমাণ। গত সপ্তাহান্তে তিনি যেখানে ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঙ্কার দিচ্ছিলেন, গতকাল (মঙ্গলবার, ৫ মে) সেখানেই ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এক মানবিক উদ্ধার অভিযানের ঘোষণা দিলেন। আর আজ (বুধবার, ৬ মে) সকালে শোনা গেল ভিন্ন কথা—ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে ‘ব্যাপক অগ্রগতি’র কথা জানিয়ে সেই অভিযানই স্থগিত করে দিলেন ট্রাম্প। গার্ডিয়ানের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে এখনো আটকা ২২ হাজার নাবিক; ‘প্রস্তুত’ মার্কিন বাহিনী

হরমুজ প্রণালিতে এখনো আটকা ২২ হাজার নাবিক; ‘প্রস্তুত’ মার্কিন বাহিনী

হরমুজ প্রণালিতে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের সাম্প্রতিক হামলার তথ্য উল্লেখ করে দেশটির বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর আক্রমণের অভিযোগ তুলেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ‘অপারেশন ফ্রিডম’ প্রসঙ্গে তিনি জানান, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইরান এ পর্যন্ত বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে নয়বার গুলিবর্ষণ করেছে এবং দুটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফুজাইরাহ বন্দরে অগ্নিকাণ্ড ‘মার্কিন দুঃসাহসিকতার’ ফল— দাবি ইরানের

ফুজাইরাহ বন্দরে অগ্নিকাণ্ড ‘মার্কিন দুঃসাহসিকতার’ ফল— দাবি ইরানের

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে তেল স্থাপনায় লাগা আগুনের পেছনে কোনো পরিকল্পিত হামলা চালানোর খবর অস্বীকার করেছে ইরান। এর পরিবর্তে এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন সামরিক কর্মকর্তা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংযুক্ত আরব আমিরাতে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

সংযুক্ত আরব আমিরাতে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে দেশটির একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আমিরাতের তেল স্থাপনায় হামলার কোনো ‘পূর্বপরিকল্পিত কর্মসূচি’ তেহরানের ছিল না। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছিল।

বৈঠক করতে চীন যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী; নজরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি

বৈঠক করতে চীন যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী; নজরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি

দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে আজ বেইজিং সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করবেন।

হরমুজে আটকে পড়া জাহাজ উদ্ধারে ট্রাম্পের নতুন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’

হরমুজে আটকে পড়া জাহাজ উদ্ধারে ট্রাম্পের নতুন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন। ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই উদ্যোগ মূলত এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর ইরানের অবরোধের বিপরীতে যুক্তরাষ্ট্রের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বর্তমান পরিস্থিতি বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়; গালিবাফের সতর্কবার্তা

বর্তমান পরিস্থিতি বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়; গালিবাফের সতর্কবার্তা

হরমুজ প্রণালির ক্ষেত্রে ‘নতুন সমীকরণ’ সুসংহত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, এ অঞ্চলের বর্তমান পরিস্থিতি (স্ট্যাটাস ক্যো) বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য ‘অসহনীয়’ হয়ে উঠবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি হবে মার্কিনদের ‘কবরস্থান’: হুঁশিয়ারি ইরানি সাবেক কমান্ডারের

হরমুজ প্রণালি হবে মার্কিনদের ‘কবরস্থান’: হুঁশিয়ারি ইরানি সাবেক কমান্ডারের

হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপকারী মার্কিন সেনাদের ‘জলদস্যু’ আখ্যা দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক কমান্ডার মহসেন রেজায়ি। এক কঠোর হুঁশিয়ারিতে তিনি বলেছেন, এই জলপথকে মার্কিন বিমানবাহী রণতরি ও সেনাদের ‘কবরস্থানে’ পরিণত করা হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননের ১১ শহর ছাড়ার নির্দেশ দিলো ইসরাইল; কামানের গোলা বর্ষণ

দক্ষিণ লেবাননের ১১ শহর ছাড়ার নির্দেশ দিলো ইসরাইল; কামানের গোলা বর্ষণ

দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। আজ (রোববার, ৩ মে) ইসরাইলের পক্ষ থেকে এই চূড়ান্ত সতর্কতা দেয়া হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।