আরাঘচি অভিযোগ করেন, আগের সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের সতর্কবার্তা উপেক্ষা করে ওয়াশিংটন নতুন রুট চালুর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, ইরান ও ওমানের সামরিক এবং নৌবাহিনীর কর্মকর্তারা এই অস্থায়ী রুট নিয়ে আলোচনা চালাচ্ছেন। ভবিষ্যতে এই রুটই স্থায়ী ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করবে।





