বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত অভিযান চলছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, চন্ডিদার ও খাদলা বিওপি এবং কুমিল্লার সালদানদী ও শশীদল বিওপির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে, মোটরসাইকেল, বাসমতি চাল, নৌকা, শাড়ি ও এনার্জি ড্রিংকসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ ১৭ হাজার ৩০০ টাকা।
সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান অধিনায়ক শরিফুল ইসলাম।





