
ভ্যান্সের চিঠিকে ইতিবাচক বললো ইরান; এখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো আলোচনার প্রস্তাবকে ইতিবাচক পদক্ষেপ বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে তিনি জানিয়েছেন, এখনই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানের শর্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ইরানে নতুন হামলার আশঙ্কার মধ্যেই রেজায়িকে ভ্যান্সের চিঠি
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র সামরিক অভিযানের হুঁশিয়ারির মধ্যে যুদ্ধ এড়াতে তেহরানকে চিঠি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ির কাছে পাঠানো এই চিঠিতে শান্তি আলোচনা পুনরায় শুরুর ওপর জোর দেয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, আলোচনার মাধ্যমে দুই দেশের মতপার্থক্য কমিয়ে সম্ভাব্য নতুন হামলা ঠেকানো সম্ভব কি না, তা যাচাই করাই এই চিঠির মূল উদ্দেশ্য।

ইরানে তীব্র সামরিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; উপসাগরীয় দেশগুলোকে সতর্কবার্তা
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত তীব্র সামরিক অভিযান চালানো হতে পারে বলে কয়েকটি আরব উপসাগরীয় দেশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তেহরানকে সামরিকভাবে দুর্বল করে ওয়াশিংটনের শর্ত অনুযায়ী আলোচনার টেবিলে বসতে বাধ্য করতেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে নতুন করে এই হামলার প্রস্তুতি নিচ্ছে। কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নতুন করে হামলা চালালেও নীতি বদলাবে না তেহরান—ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালেও তেহরান নিজেদের নীতি থেকে একচুলও সরবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের নতুন হুঁশিয়ারি সরাসরি প্রত্যাখ্যান করে তিনি জানান, ওয়াশিংটনের নীতিনির্ধারকদের ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে তারা আর ইরানে হামলা চালানোর ভুল করবে না। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আট মাস ধরে আড়ালে সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি; নেপথ্যে কী?
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তিনি নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মজিদ হাকিম ইলাহী। আট মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় আহত হওয়ার পর থেকে তিনি কেন প্রকাশ্যে আসছেন না, সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন এই কূটনীতিক।

হরমুজে ‘নিরাপত্তাহীনতার’ জন্য যুক্তরাষ্ট্র দায়ী: ইরান
হরমুজ প্রণালিতে ‘নিরাপত্তাহীনতার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শত্রু দুই দেশের মধ্যে চলমান সংঘাতের অন্যতম কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ নৌপথ। খবর এএফপির।

হরমুজ প্রণালি সংকট: সাত দিনে নৌপথ সচলের প্রস্তাব ইরানের
হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেয়া তেহরানের প্রস্তাব এখনো টেবিলে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (রোববার, ১৮ অক্টোবর) ইরানি গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান—আব্বাস আরাঘচি
যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের দেওয়া একটি প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটনের পাঠানো প্রতিক্রিয়া মূল্যায়ন করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন। ডিপিএ ইন্টার ন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সমঝোতা স্মারকের সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। রোববার দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম নূরনিউজ।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জলপথ খোলার প্রক্রিয়ায় ওয়াশিংটনের প্রস্তাব পেলো তেহরান
চলমান সংঘাতের অচলাবস্থা কাটাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে ইরান। দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য নিশ্চিত করেছেন।

তেল বিক্রি বন্ধ হলে থমকে যাবে আঞ্চলিক বাণিজ্য, কড়া হুঁশিয়ারি ইরানের
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্যের আর কোনো দেশ তেল বিক্রি করতে পারবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে ইরানের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আঞ্চলিক কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছেন তিনি। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের মুখোমুখি আরাঘচি; পরমাণু ইস্যু না মেটালে চুক্তি নয়
কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রস্তাব নিয়ে নিউ ইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে, তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না করা পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো চুক্তি হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।