গতকাল বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ওয়াশিংটনের অভিযোগ, উপমন্ত্রী আলী মারিজ তেল চুরির মাধ্যমে সংগৃহীত অর্থ ইরান সরকার এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর তহবিলে জোগান দিতে সহায়তা করেছেন।
এছাড়া ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর তিন শীর্ষ কর্মকর্তা এবং চারটি ইরাকি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা হলেন—মুস্তাফা হাশিম লাজিম আল-বেহাদিলি, আহমেদ খুদাইর মাকসুস মাকসুস এবং মোহাম্মদ ইসা কাজিম আল-শুওয়াইলি।





