
হরমুজ প্রণালির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেলো ইরান
কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালু ও যুদ্ধবিরতির বিষয়ে দেওয়া প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি সরাসরি নাকচ করার দাবি করলেও, ওয়াশিংটনের লিখিত প্রতিক্রিয়া হাতে পাওয়ার কথা জানাল তেহরান।

দুই দশক পর ইরাক ছাড়লো মার্কিন নেতৃত্বাধীন জোট, উল্লাসের সঙ্গে উদ্বেগও
দুই দশকেরও বেশি সময়ের পর বুধবার ইরাক থেকে বিদায় নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। সেনারা চলে যাওয়ায় উল্লাসে মেতে উঠেছেন ইরাকের সাধারণ মানুষ। একে, বিদেশি শক্তির হাত থেকে ইরাকের মুক্তি ও সার্বভৌমত্বের দিন বলেও উল্লেখ করেন তারা। তবে, উচ্ছ্বাসের পাশাপাশি ইরানে মার্কিন সেনা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে অনেককে।

মার্কিন সেনা প্রত্যাহারের দিনে আমেরিকান ভোটারদের চিঠি দিলো ইরান
২৩ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার ইরাকের বাকি ঘাঁটিগুলো থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী চলে যাওয়ার এই দিনেই যুক্তরাষ্ট্রের সাধারণ ভোটারদের প্রতি এক অনাকাঙ্ক্ষিত বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার কি নতুন কোনো অধ্যায়ের সূচনা?
নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছে ইরাক। কেননা, দীর্ঘ দুই দশক পর বুধবারের মধ্যেই দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হচ্ছে। তবে সেনা চলে যাওয়াকে ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন জাগছে— ইরাক কি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত? আর মার্কিন সেনাদের অনুপস্থিতিতে দেশটির ওপর ইসলামিক স্টেট বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোরই বা কী প্রভাব পড়তে পারে?

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা; তেহরানের প্রভাব বৃদ্ধির শঙ্কা
দীর্ঘ দুই দশকের সামরিক উপস্থিতির পর বুধবারের মধ্যে ইরাকের শেষ সামরিক ঘাঁটিগুলো থেকে সব সৈন্য প্রত্যাহার সম্পন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন-ইসরাইল সংঘাতের মধ্যেই ২০০৪ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের নেয়া চুক্তির ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সৈন্য প্রত্যাহার বাস্তবায়ন করছে। মার্কিন সেনা প্রত্যাহারকে নিজেদের বড় কৌশলগত ও ঐতিহাসিক সাফল্য হিসেবে উদযাপন করছে ইরান ও তাদের সমর্থিত স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নিষেধাজ্ঞার মুখে কড়াকড়ি, ইরানের সঙ্গে ফ্লাইট বন্ধ করলো ইরাক
ইরানি উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে লেনদেনকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরাকের চারটি বিমানবন্দর। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামলার পর পাইপলাইন বন্ধ করলো সৌদি; বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম
ইরাক থেকে চালিত ড্রোন হামলার পর নিজেদের কৌশলগত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে জ্বালানি তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করেছে সৌদি আরব। ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইনের মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করত বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাব আল মান্দেব প্রণালি নিয়ন্ত্রণের দাবি হুথি বিদ্রোহীদের
সরকারি বাহিনী হটিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল মান্দেব প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এছাড়া মোখা, জুকারসহ ইয়েমেনের ছয়টি শহর নিয়ন্ত্রণে নেয়ারও দাবি জানায় তারা।

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা : ইরাকের ওপর ডলারের প্রভাব কীভাবে কাজে লাগাতে পারে ওয়াশিংটন
ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোকে ডলারভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে, তা বাস্তবায়নে ইরাক একটি উদাহরণ হতে পারে। ওয়াশিংটন ইতিমধ্যে তেহরানের সঙ্গে লেনদেনের অভিযোগে ইরাকের বেশ কিছু ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশের সঙ্গে কৌশলগত মিত্রতা থাকা ইরাকের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, এমন চরম পদক্ষেপ এড়িয়ে গেছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক দেশের দুই সামরিক শক্তি; ইরানের ব্যতিক্রমী কাঠামোর নেপথ্যে কী?
ইরাক, সৌদি আরব, চীন, কিউবাসহ পৃথিবীর বিভিন্ন দেশেই দুটি করে সেনাবাহিনী রয়েছে। তবে ইরানের দুটি সেনাবাহিনী থাকার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দেন সামরিক বিশেষজ্ঞরা। বিষয়টিকে কোন দৃষ্টিভঙ্গিতে ভিন্ন বলছেন তারা? ইরান কেনই বা দ্বৈত সামরিক কাঠামোর ওপর নির্ভরশীল?

হরমুজ প্রণালিতে ইরাকি তেলবাহী ট্যাংকার; চলাচলের অনুমতি দিলো ইরান
ইরান তাদের পানিসীমায় অবস্থিত কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে ইরাকের কিছু তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলায় পরিকল্পনা নিতে হবে: গালিবাফ
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বাড়ার মধ্যে ইরানকে ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলায় পরিকল্পনা নিয়ে এগোতে হবে বলে বলেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার বাগদাদে ইরানি ও ইরাকি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।