Recent event

নির্দেশনা অমান্য করেই নরসিংদীতে ঝুলছে নির্বাচনি ব্যানার-ফেস্টুন

নির্বাচনের ৪৮ ঘণ্টা শেষে হলেও নরসিংদীর সড়কগুলোতে এখনও ব্যানার-ফেস্টুন
নির্বাচনের ৪৮ ঘণ্টা শেষে হলেও নরসিংদীর সড়কগুলোতে এখনও ব্যানার-ফেস্টুন | ছবি: এখন টিভি
0

ভোটগ্রহণ শেষের ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনি এলাকায় ব্যবহৃত প্রচারণা সামগ্রী প্রার্থীদের নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা থাকলেও নরসিংদীতে মানা হচ্ছে না এ নিয়ম। ভোট গ্রহণের কয়েকদিন পেরিয়ে গেলেও চত্বর ও সড়কের পাশে এখনও দেখা যাচ্ছে নির্বাচনি ব্যানার ও ফেস্টুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঘোষণা হয়েছে ফল। মাঠ পর্যায়ে নির্বাচনি কার্যক্রমও শেষ। কিন্তু, নরসিংদীর প্রতিটি মোড় এবং চত্ত্বরগুলো এখনও নির্বাচনি ব্যনার-ফেস্টুনের দখলে। নরসিংদী পৌর শহরের শিক্ষাচত্ত্বর নির্বাচনি ব্যনারে ঢাকা পড়েছে চত্ত্বরের মূল সৌন্দর্য।

একই চিত্র জেলার বিভিন্ন উপজেলার চত্ত্বরগুলোর। দিক নির্দেশক হিসেবে ব্যবহৃত চত্ত্বরগুলো ঢেকে আছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনি ব্যানারে। এছাড়া, সড়কের পাশের গাছ, বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থাপনায় দখল নিয়েছে নির্বাচনি ফেস্টুন-ব্যনারসহ বিভিন্ন বিজ্ঞাপন।

আইন অনুযায়ী ভোটগ্রহণ সমাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারণার সামগ্রী প্রার্থী নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ে দেখা যায়নি এর ফল। এসব দ্রুত অপসারণের দাবী সচেতন মহলের।

আরও পড়ুন:

স্থানীয়র জানান, নির্বাচনে সময় যে পোস্টাল ব্যানার টানানো হয়েছে তা যেন নির্বাচিত প্রার্থীরা অপসারণ করে। নতুন করে কাজ শুরু করে।

নরসিংদী পরিবেশ আন্দোলনের সভাপতি মাইনুল ইসলাম মিরু বলেন, ‘কর্তৃপক্ষের উচিত নির্দেশনা দিয়ে এসব ব্যানার অপসারণ করা।’ আচরণ বিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা নির্বাচন অফিস।

নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ বলেন, ‘সব প্রার্থীরা যারা ব্যনার-ফেস্টুন টানিয়ে ছিলো তা নিজ দায়িত্বে তুলে ফেলবে। আর আচরণবিধি ধরার জন্য যে সব ম্যাজিস্ট্রেট ছিলো তাদের শুধু নির্বাচনের দিন দায়িত্ব শেষ হয়ে যায়নি। নির্বাচনের দিনের পরও তাদেরকে একটি নির্দিষ্ট দিন পর্যন্ত কাজের দিন ধরা আছে। আশা করি তারা সে বিষয়টি দেখবে।’ এবারের নির্বাচনে নরসিংদীর-৫ আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জেআর