সংসদ নির্বাচন
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

বগুড়া-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু।

ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে বড় ভাইয়ের ছোড়া গুলিতে নিহত হয়েছে ছোট ভাই। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের পথচলা শুরু হচ্ছে আজ। ৩০০টির মধ্যে ২৯৭টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন প্রথম অধিবেশনে। আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার ছাড়াই নির্বাচন করা হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এবারের সংসদে তারেক রহমান, প্রথমবার সংসদ সদস্য, প্রথমবার সংসদ নেতা এবং প্রথমবারই প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, সব প্রস্তুতি শেষ, বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর এবারের সংসদ হবে প্রাণবন্ত।

দুই আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

দুই আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে কুমিল্লা-১১ ও ময়মনসিংহ-৩ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ পর্যন্ত ১৮ জন প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন।

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করলেন আমিনুল হক

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করলেন আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হক। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করলো ইসি

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করলো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল আগে ঘোষণা করা হয়েছিল, আজ (বুধবার, ৪ মার্চ) সেগুলোর বিস্তারিত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা এখন থেকে প্রতিটি কেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করতে পারবেন।

নির্বাচনে কারচুপির অভিযোগে আদালতে জামায়াতের আবেদন; ৩ আসনের নথি হেফাজতের নির্দেশ

নির্বাচনে কারচুপির অভিযোগে আদালতে জামায়াতের আবেদন; ৩ আসনের নথি হেফাজতের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে ফলাফল কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আবেদন আমলে নিয়ে আদালত ওই ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিটসহ সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছে।

উপজেলা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করলো ইসি

উপজেলা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করলো ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে উপজেলা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংসদে ব্যবসায়ীদের দাপট বাড়ছে, ‘কোণঠাসা’ রাজনীতিকরা?

সংসদে ব্যবসায়ীদের দাপট বাড়ছে, ‘কোণঠাসা’ রাজনীতিকরা?

জাতীয় সংসদের দখল নিতে যেন মরিয়া হয়ে উঠছেন ব্যবসায়ীরা। ক্রমেই কোণঠাসা হয়ে উঠছেন রাজনীতিবিদ, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। দেশের প্রয়োজনে এ অবস্থা থেকে বেরিয়ে আশার পরামর্শ অর্থনীতিবিদদের। সংকট উত্তরণে দরকার শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন।

‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হ্যাঁ’র শপথের কোনো প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে। এটিই জুলাই জাতীয় সনদ। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।