
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর
নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) রায়পুরার আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আজ (শনিবার, ২৪ অক্টোবর) দুপুরে দু’জনের মরদেহ দাফন করে পরিবার। নিহতের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ ২
নরসিংদীর মাধবদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিকল হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া নামে দুই টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ একটি সাম্য ও সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করছেন। এখানে ধর্মীয় কিংবা জাতিগত কোনো ভেদাভেদ নেই

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে আকলিমা আক্তার পাখি (৩০) নামের মা ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সন্ধ্যায় পলাশের ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।

নরসিংদীতে দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত অন্তত ১১
নরসিংদীর রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে দুই সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় উজ্জ্বল কুমার ওরফে প্রশান্ত শীল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
সতিনকে ফাঁসাতে নিজের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এমন দুর্ধর্ষ ঘটনা ঘটেছে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।

বিকাশ ডিস্ট্রিবিউটরের গাড়িতে হামলা; লুট প্রায় তিন কোটি টাকা
গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মীদের বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে দুই বস্তায় প্রায় তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে একজন এবং আহত দু’জন।

নরসিংদীতে সার কারখানায় মিললো অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন মরদেহ
নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি থেকে শরীরের অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৪ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটির সীমানার ভেতরে অবস্থিত নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।

নরসিংদীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২০ কার্টন সুতা জব্দ
নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও এর চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যার অভিযোগ, আটক ১
নরসিংদীতে আধিপত্য বিস্তারে পূর্ব বিরোধের জেরে নিজ বাড়িতেই আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এসময় বাবুর ভাই রুবেল (৩০) ও প্রতিপক্ষের মিরাজ (২০) নামের একজন আহত হয়েছেন বলেও জানা গেছে। পরে পুলিশ মিরাজকে আটক করে।

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে, নিহত ২
নরসিংদীর পাঁচদোনায় সিএনজি ও কার্ভাডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’— জামায়াতকে ইঙ্গিত করে এমন দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবেন, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।’