Recent event

জুলাই শহিদ ও দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: সাকি

জোনায়াদ সাকি
জোনায়াদ সাকি | ছবি: সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, কার্যকরী সংসদ হবে। জুলাইয়ে হাজারো শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে এ সংসদ।

আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শহিদদের আত্মত্যাগের কথা, আহতদের আত্মত্যাগের কথা আমাদের মনে রাখতে হবে। তাদের আকাঙ্ক্ষা, দেশবাসীর আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে।’

শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!