
ইসরাইলে ইহুদি-আরব সরকার গঠনের দাবি; আজ বিক্ষোভের ডাক
ইসরাইলে সাধারণ নির্বাচনের পর পরিবর্তনের পক্ষে থাকা জোটের মাধ্যমে একটি ইহুদি-আরব অংশীদারত্বমূলক সরকার গঠনের দাবিতে আজ (শনিবার, ৩১ অক্টোবর ) রাতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। স্ট্যান্ডিং টুগেদার নামের একটি সংগঠনের আয়োজনে তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ারসহ বিয়ারশেবা, হাইফা ও তায়েজ শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

নির্বাচনে এগিয়ে থেকেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় নেতানিয়াহু
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে গাণিতিক হিসাবে এগিয়ে থাকলেও চতুর্থ মেয়াদে সরকার গঠন নিয়ে গভীর অনিশ্চয়তার মুখোমুখি নেতানিয়াহু। আরবদের সঙ্গে নীতিগত বিরোধ থাকায় বিরোধী জোটের দল ভাঙা ছাড়া নেই সহজ সমাধান। বিকল্প হতে পারে প্রধান দলগুলোর সমন্বয়ে একটি জাতীয় ঐকমত্যের সরকার। বিশ্লেষকদের আশঙ্কা, সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে চলতে পারে দর-কষাকষি।
 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)
সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তায় ইসরাইল
ইসরাইলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশটিতে তীব্র রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট কারো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) অর্জনে সক্ষম হয়নি। এনপিআরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমীনের ভূমিধস জয়, বিক্ষোভের ডাক জামায়াতের
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বড় ভাই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ছেড়ে দেয়া আসনে ভূমিধস বিজয় পেয়েছেন ছোট ভাই মির্জা ফয়সল আমীন। নির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়েছেন তিনি। জয়ের পর ঠাকুরগাঁওবাসীর উন্নয়নে কাজ করার কথা জানান মির্জা ফয়সল। আর নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে আজ বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত।

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই বিরোধীদল জামায়াতে ইসলামী অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অতীতে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক সংকটে জনগণের সঙ্গে প্রতারণা করার মতো এবারও তারা নির্বাচনকে বিতর্কিত করার চক্রান্ত করছে বলেও মন্তব্য তার।

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে ভোট শুরু
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার ছেড়ে আসা ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকাল ৮টায়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

স্থানীয় সরকার নির্বাচন: ভোটার স্থানান্তরের সময় বৃদ্ধি করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদনের সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ নভেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন করা যাবে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট কাল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামীকাল (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে বোলসোনারো—‘লজ্জাজনক’ বললেন লুলা
নির্বাচনে হারার পর পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন ব্রাজিলের বিরোধী নেতা ফ্লাবিও বোলসোনারো। পাসপোর্ট বাতিল ও দেশত্যাগের নিষেধাজ্ঞার মধ্যেই পালিয়েছেন তিনি। এমনকি তার ঘনিষ্ঠ মিত্র দলের প্রচার সম্পাদকও কিছু জানেন না। বোলসোনারোর এভাবে দেশ ছেড়ে পালানোর ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমোদন ট্রাম্প নিজেই দিয়েছেন। এ ঘটনায় বোলসোনারোর সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারসহ বেশ কয়েকটি মামলা বিচারাধীন ছিলো।

সুষ্ঠু ভোট না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে: আযাদ
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

যুক্তরাষ্ট্র-ইসরাইলে নির্বাচন: বিশ্ব রাজনীতির গতিপথে প্রভাবের শঙ্কা
এক সপ্তাহের ব্যবধানে নির্বাচন ঘনিষ্ঠতম দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরাইলে। বিশ্ব রাজনীতির কারিগর বলে দুই নির্বাচনের প্রভাবও হবে বৈশ্বিক। চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সিদ্ধান্ত বদলে দিয়েছে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক ভূ-রাজনীতিকে। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় দু’দেশের ভোটারদের ওপর নির্ভর করছে বিশ্বের ভবিষ্যৎ গতিপথ।

ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে?
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রথমবারের মতো ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও নির্বাচনের ফলাফল নিয়ে খুব একটা আশাবাদী নয় গাজাবাসী। তবে এবারের ভোটে বেনইয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ভর করছে ইসরাইলের ১২ লাখ ফিলিস্তিনি ভোটারদের ওপর। এছাড়া, নির্বাচনি ফল ঘুরিয়ে দিতে পারে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের সংখ্যালঘু ভোটাররা।