আসামিরা হলেন মোহাম্মদ সাকিব উদ্দিন ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু। অভিযুক্তদের দু’জনের বাড়ি হাতিয়ার বুরীরচর ইউনিয়নে।
মামলার এজাহারে বলা হয়, গত রোববার (৮ মার্চ) দুপুরে ভুক্তভোগীকে হাতিয়া তমুরদ্দিন লঞ্চঘাট থেকে ফারহান-০৪ নামক লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে করে ঢাকার উদ্দেশে উঠিয়ে দেন তার বাবা।
ঠিক একইসময় ওই লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে লঞ্চে উঠে অভিযুক্তরা। লঞ্চ ছাড়ার কিছুসময় পরে তারা ভুক্তভোগীর কেবিনের দরজা নক করে এবং তারা তার বাবার পরিচিত বলে জানায়।
এক পর্যায়ে কৌশলে তারা কেবিনের মধ্যে প্রবেশ করে এবং হুমকির মুখে একাধিকবার ধর্ষণ করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে। একজনকে জেল হাজতে প্রেরণ এবং আরেকজনকে রিমান্ডে নেয়া হয়েছে।





