গাজায় ইসরাইলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৩: এমএসএফ

আবিদ মঈন
গাজায় হামলার পর হাসপাতালে আহতদের আনা হচ্ছে
গাজায় হামলার পর হাসপাতালে আহতদের আনা হচ্ছে | ছবি: সংগৃহীত
0

মধ্য গাজায় ৮ মার্চ ইসরাইলি বিমান হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদ আউট বর্ডারস (এমএসএফ)। এক্সে দেয়া পোস্টে সংস্থাটি জানায়, হামলার পর রোববার দেইর আল-বালাহে তাদের ফিল্ড হাসপাতালে ছয়জন আহতকে আনা হয়।

এমএসএফের উদ্ধৃতিতে আহত ইব্রাহিম আবো লেইলা বলেন, ‘পরিস্থিতি ছিল ভয়াবহ। এলাকাটি তুলনামূলক নিরাপদ ছিল। অনেক দিন সেখানে কিছু ঘটেনি। হঠাৎ করে ইসরাইলি বাহিনী হামলা চালায়।’

আরও পড়ুন:

সংস্থাটি আরও জানায়, যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৬১৮ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবিক পরিস্থিতি এখনো বিপর্যয়কর এবং ‘গাজায় কোনো নিরাপত্তা নেই’ বলে সতর্ক করেছে এমএসএফ।

এএম