জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দিষ্ট সময়, বৈধ কাগজপত্র ও ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে জ্বালানি দেয়া হবে না।
ঘোষণা অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে শুধু মোটরসাইকেলে জ্বালানি নেয়া যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি সরবরাহ করা হবে না।
এছাড়া জ্বালানি নিতে গেলে চালকদের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন, সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন:
সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এ কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি দেয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস ও জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
ঘোষণায় আরও বলা হয়, প্লাস্টিক বোতল, ড্রাম বা কোনো ধরনের কন্টিনারে জ্বালানি সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন। জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।





