সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য, আইএসপিআরের সতর্কবার্তা

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অনলাইন প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ ধরনের অপপ্রচারে প্রভাবিত না হতে এবং সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য |ছবি: সংগৃহীত

আজ (শনিবার, ১০ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। মূলত, এসকল তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এএইচ