
‘২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৩০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশেষ জ্বালানি আইন করেছে সরকার।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম
সড়ক পথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো প্রথম ইউনিটের দ্বিতীয় চালান ইউরেনিয়াম। আজ (বুধবার, ২১ অক্টোবর) সকাল ১০টা ১০মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে।

২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আসন্ন এ সফরে দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা গুরুত্ব পাবে। সফরে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে অন্তত চারটি সই হওয়ার প্রত্যাশা করছে ঢাকা।

‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার পরও ইউক্রেনের ৬ তেল স্থাপনায় রুশ হামলা
ট্রাম্পের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধু একদিনেই ইউক্রেনের ছয়টি তেল স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। যদিও ক্রেমলিনের মুখপাত্রের দাবি, পাল্টাপাল্টি জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। আর স্টিভ উইটকফের দাবি, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে আলোচনার টেবিলে বসাতে রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি করেছে ওয়াশিংটন।

সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলএনজি সরবরাহে সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানের মারুবেনি করপোরেশনকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

বিএনপির ‘লেন্সে’ জামায়াতের রাজনৈতিক কৌশল কেমন
সরকারের মেয়াদ সাত মাস না পেরুতেই জামায়াতে ইসলামীর লংমার্চের মতো কর্মসূচিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অংশ হিসেবে দেখছে বিএনপি। সরকারকে প্রমাণের সুযোগ না দিয়ে রাজপথ সরগরম দলটির অপরিপক্ব রাজনীতি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে— জামায়াত নয়, বরং বিএনপির মূল চ্যালেঞ্জ দ্রব্যমূল্য, জ্বালানি ও আইনশৃঙ্খলার মতো ইস্যুগুলো।

আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী
সোলারের মাধ্যমে আমদানিনির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে জ্বালানিমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জ্বালানি নিরাপত্তা-বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

পরাশক্তিগুলোর দ্বন্দ্বে ৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী
মার্কিন-চীন প্রতিযোগিতার মতো পরাশক্তিগুলোর বৈশ্বিক দ্বন্দ্বের কারণে বাংলাদেশের মতো ভোক্তা পর্যায়ের উন্নয়নশীল দেশগুলোকে চরম মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি জানান, নিজেদের কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও যুদ্ধের প্রভাবে ৩ থেকে ৪ গুণ বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সাধারণ দেশগুলো।

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ছে জি-৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট কমাতে অবশেষে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে শিল্পোন্নত দেশের জোট জি সেভেন। গতকাল ( শুক্রবার, অক্টোবর) এ বিষয়ে যৌথ বিবৃতি দেন জোটের নেতারা। এতে বলা হয়, আগামী চার মাসে আন্তর্জাতিক বাজার ও মজুত থেকে এসব অপরিশোধিত তেল ও ডিজেল বাজারে ছাড়া হবে।