
বাগেরহাটে মাজারের দীঘি থেকে কুমির সরানোর সিদ্ধান্ত
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল (মঙ্গলবার, ২ জুন) রাত ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মাজারে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

কবি নজরুল বহুকেন্দ্রিক চিন্তার এক বিরল প্রতিভা: ইকবাল হাসান মাহমুদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কর্মের বহুমুখী দিক তুলে ধরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘নজরুল ইসলাম এক অনন্য এবং বিরল প্রতিভা, যার চিন্তা ছিল বহু-কেন্দ্রিক।’

জেলা প্রশাসন জায়গা দিলে বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণ করবে সিটি করপোরেশন: মসিক প্রশাসক
ময়মনসিংহ নগরীতে ৪০টি বস্তি রয়েছে। বস্তিতে বসবাসকারীরা মানবেতর জীবনযাপন করছেন। বস্তিতে এক জগ সাপ্লাই পানি ভরতে ২৯ মিনিট লাগে। জেলা প্রশাসন জায়গা দিলে বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণ করে দেবে সিটি করপোরেশন। এসব কথা বলেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।

বগুড়ায় সরকারি বিদ্যালয়ের ৪১ শতাংশ জমি দখল, ৪০ বছর পর উদ্ধার
বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে দখলকৃত সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ৪১ শতাংশ জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ (শনিবার, ১৬ মে) সকালে শুরু হওয়া এক অভিযানে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ জমি উদ্ধার করা হয়।

প্রশাসনিক কর্মকর্তা যোগ না দেয়ায় চরম ভোগান্তিতে হুগড়া ইউনিয়নের বাসিন্দারা
এক মাসেরও বেশি সময় আগে বদলির অর্ডার হয় ইউপি প্রশাসনিক কর্মকর্তা ডিএম শরিফুল ইসলামের। কিন্তু রহস্যজনক কারণে যোগদান না করায় ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। দিন যত যাচ্ছে ততই মানুষের ভোগান্তি বাড়ছে। এ বিষয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেও কোনো সুরাহা হচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু; আতঙ্কে ১৫ শিক্ষার্থী হাসপাতালে
বরগুনায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বজ্রপাতের পর ছড়িয়ে পড়া আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ১৫ জন শিক্ষার্থী। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান, জরিমানা-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় ধারাবাহিক অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আজ (বুধবার, ২২ এপ্রিল ) পৃথক দু’টি অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ বিধি লঙ্ঘনকারী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

নারায়ণগঞ্জে হাসপাতালে দালালবিরোধী অভিযান, চারজনের অর্থ ও কারাদণ্ড
নারায়ণগঞ্জে হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। আজ (বুধবার, ২২ এপ্রিল) শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সারা দেশের ন্যায় আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) মৌলভীবাজার জেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ফরিদপুরে প্রভাতী হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাখ টাকা অর্থদণ্ড
গলায় টিউমার অপারেশনের পর কিশোরী মিমের (১৫) মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার জেরে প্রভাতী (প্রা.) হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। আজ (সোমবার, ২০ এপ্রিল) দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতালটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

টাঙ্গাইলে বৈশাখি মেলার উদ্বোধন
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জনসেবা চত্বরে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ মেলার উদ্বোধন করেন।

দিনাজপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে নানা আয়োজন
দিনাজপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। দিনব্যাপী এসব আয়োজনে অংশ নিতে প্রস্তুত স্থানীয় মানুষ।