স্থানীয়রা জানায়, বিকেলে কাশেম সড়কে ইদ্রিস সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জনি। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার কোমরের নিচে একটি গুলি লাগে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





