
ঘরে বসেই ‘ফুয়েল পাশ’ নিবন্ধন করবেন যেভাবে, জেনে নিন স্টেপ-বাই-স্টেপ ধাপসমূহ
পাম্পে তেলের সিরিয়াল কমাতে এবং ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি তেল সংগ্রহ করতে ‘ফুয়েল পাশ’ (Fuel Pass) এখন সময়ের দাবি। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বিআরটিএ-এর সমন্বয়ে চালু হওয়া এই সিস্টেমে নিবন্ধন করা অত্যন্ত সহজ। আপনার স্মার্টফোন বা পিসি ব্যবহার করে ঘরে বসেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

পঞ্চগড়ে অবৈধভাবে তেল বেচাকেনা, স্থানীয়দের হাতে ধরা
মোটরসাইকেলের পেছনে বাঁধা ট্রাঙ্ক, এর ভেতরে তিনটি পাত্রে জ্বালানি তেল— এমনই অভিনব কায়দায় পাম্প থেকে তেল নিয়ে গোপনে কেনাবেচা করে আসছিল একটি চক্র। কিন্তু শেষ রক্ষা হলো না, তেল বহনের সময় হাতেনাতে ধরা পড়লো স্থানীয়দের হাতে।

সিরাজগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কাল থেকে কার্যকর
সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। আগামীকাল (বুধবার, ১ এপ্রিল) থেকে এ নীতি কার্যকর করার আগে আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বৈধ কাগজপত্রধারীদের দেওয়া হচ্ছে ফুয়েল কার্ড।

‘জ্বালানির যোগানে সংকট নেই, অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চলবে’
জ্বালানির যোগানে কোনো সংকট নেই। যারা অবৈধভাবে মজুত করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’
জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ঠাকুরগাঁও জেলায় মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

চুয়াডাঙ্গায় ১ এপ্রিল থেকে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক: যেভাবে পাবেন এই কার্ড
জ্বালানি তেলের (Fuel oil) সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রোধে দেশের প্রথম জেলা হিসেবে চুয়াডাঙ্গায় চালু হচ্ছে ‘ফুয়েল কার্ড’ (Fuel Card system)। আজ (রোববার, ২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক কামাল হোসেন এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান। আগামী ১ এপ্রিল থেকে জেলার কোনো পাম্পেই কার্ড ছাড়া যানবাহনগুলোতে তেল মিলবে না।

চুয়াডাঙ্গায় তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’
চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ (রোববার, ২৯ মার্চ) বেলা ১২টার দিকে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাতক্ষীরায় মোটরসাইকেলের জ্বালানি সরবরাহে নতুন নির্দেশনা
সাতক্ষীরা জেলায় মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। আজ (বুধবার, ২৫মার্চ) বিকেলে জেলা তথ্য অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।