এক মাসের জ্বালানি তেল মজুত আছে: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি | ছবি: এখন টিভি
0

এক মাসের জ্বালানি তেল মজুত আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নসিমুল গনি। এসময় অতিরিক্ত তেল কিনে রাখলে নষ্ট হবে বলেও সতর্ক করেছেন তিনি।

আজ (বুধবার, ২৫ মার্চ) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

এসময় নসিমুল গনি জানান, জ্বালানির সব ধরনের সামার্থ্য এবং সক্ষমতা যাচাই করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতে জেট-ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। যেহেতু বিদেশি বিমান বাংলাদেশে আসে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দেশে সাধারণত ১৫ দিনের জ্বালানি তেলের রিজার্ভ থাকতো, এখন ১ মাসের রিজার্ভ আছে। রিজার্ভ আরও বাড়ানোর চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘অর্থ সংক্রান্ত ৫টি খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। আগামী সংসদে বিল আকারে উত্থাপন করা হবে।’ এছাড়া মন্ত্রিসভা মূল্য সংযোজন কর আইন ও সম্পূরক শুল্ক আইন ২০২৬-এর চুড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।

এসএইচ