
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর
নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) রায়পুরার আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আজ (শনিবার, ২৪ অক্টোবর) দুপুরে দু’জনের মরদেহ দাফন করে পরিবার। নিহতের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত, আহত ২
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। গতকাল (শুক্রবার, ২৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

উল্টো পথে ঢোকা মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো তিন বন্ধুর
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) রাত ৯টায় উপশহরের ৩০০ফিট সড়কের রূপগঞ্জের সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পাবনায় বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয়দের সহায়তায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোরের শার্শায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দিন নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকার একটি ইটভাটা সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।

২০ সেকেন্ডে মোটরসাইকেল চুরি, পাঠানো হতো লাকসামে
বিশেষ কায়দায় মাত্র ২০ সেকেন্ডে ভেঙে ফেলা হতো মোটরসাইকেলের লক। ব্যবহার হতো লোহার বিশেষ চাবি। এরপর চুরি করা সেই মোটরসাইকেল পাঠানো হতো কুমিল্লার লাকসামে। রাজধানীতে মোটরসাইকেল চুরির এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম। আজ (রোববার, ১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। চক্রের মূল হোতা রফিককে গ্রেপ্তারের দাবিও করেছে ডিবি। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৪ জন গ্রেপ্তার
চট্টগ্রামে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৬টি মোটর সাইকেল ও একটি বাই সাইকেল উদ্ধার করা হয়।

হোন্ডা সিবি ৩৫০সি স্পেশাল এডিশন, কী আছে এতে? জেনে নিন স্পেসিফিকেশন ও দাম
মোটরসাইকেল বাজারে সাড়ে তিনশো সিসির সেগমেন্টে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle & Scooter India)। বিশেষ করে হোন্ডা হাইনেস সিবি ৩৫০ (Honda H'ness CB350) এবং হোন্ডা সিবি ৩৫০ আরএস (Honda CB350RS) বাইকপ্রেমীদের মন জয় করেছে(Honda CB350C Special Edition Features and Price)। এরই ধারাবাহিকতায় ক্লাসিক ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে বাজারে আসছে প্রিমিয়াম এডিশন ‘হোন্ডা সিবি৩৫০সি স্পেশাল এডিশন’ (Honda CB350C Special Edition)।

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় কাজী দেশ (২৮) নামের এক সুইডেন প্রবাসী নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ১০ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইয়ামাহা এক্সএসআর ১৫৫ নাকি রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০, দামে ও ফিচারে কোনটি এগিয়ে?
ভারতীয় বাজারে অবশেষে লঞ্চ হয়েছে তরুণ বাইকারদের বহু প্রতীক্ষিত নব্য-রেট্রো বাইক ইয়ামাহা এক্সএসআর ১৫৫ (Yamaha XSR 155 Price)। বাইকটির এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ১.৫০ লাখ রুপি। প্রিমিয়াম ফিচার ও রেট্রো ডিজাইনের এই বাইকটি বাজারে আসার পরই সরাসরি প্রতিযোগিতা শুরু হয়েছে সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় মডেল রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর সঙ্গে (Royal Enfield Hunter 350 Specs)। ক্লাসিক লুক থাকলেও এই দুই বাইকের ইঞ্জিন ক্ষমতা, ফিচার, পারফরম্যান্স এবং দামে রয়েছে বড় ধরনের পার্থক্য (Yamaha XSR 155 vs Royal Enfield Hunter 350 Comparison)।

ফেনীতে ভারতীয় শাড়ি, কাভার্ড ভ্যান-মোটরসাইকেল আটক
ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটক পণ্যের সর্বমোট সিজার মূল্য ৮১ লাখ ৯০ হাজার টাকা।

লিটারে ৭০ কিমি মাইলেজ দেয় টিভিএসের এই মোটরসাইকেল, জেনে নিন দাম ও ফিচার
শহরের রাস্তায় প্রতিদিনের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে টিভিএস (TVS) নিয়ে এসেছে তাদের অন্যতম সেরা কমিউটার মোটরসাইকেল 'টিভিএস স্পোর্ট' (TVS Sport)। হালকা ওজন, সহজ রাইডিং এবং জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনের কারণে প্রতিদিনের কাজের জন্য বাইকটি গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় (TVS Sport)।