
হরমুজ দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের, বাস্তব চিত্র উল্টো
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার দাবি করছে যুক্তরাষ্ট্র। তবে বাস্তব চিত্র বলছে উল্টো। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই প্রণালিতে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি জাহাজ চলাচল। এর মধ্যেই হরমুজ ও সৌদি আরবে হামলার ঘটনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। বাড়ছে সরবরাহ নিয়ে উদ্বেগও।

ব্যারেলে ১০৭ ডলার ছাড়ালো জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে। খবর আল জাজিরার।

বাব-এল-মান্দেবে বাড়ছে হুতিদের তৎপরতা; আন্তর্জাতিক বাণিজ্যে বড় ঝুঁকির শঙ্কা
ইয়েমেনের বাব-এল-মান্দেব প্রণালি এলাকায় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের উপস্থিতি বৈশ্বিক নৌ চলাচল, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত বৃহস্পতিবার বাহিনীর মুখপাত্র জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলো হুতিদের এ প্রণালির নিয়ন্ত্রণ নিতে দেবে না। তারা হরমুজ প্রণালির ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে পারে না। সম্প্রতি পশ্চিম উপকূলের নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ এই জলপথের খুব কাছাকাছি অবস্থান শক্ত করেছে হুতিরা।

‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
বিদ্যুৎ পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে বক্তব্যের সময় ‘বিগত সরকারগুলোর ভুল নীতির’ প্রসঙ্গ তুললে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ‘বিগত সরকার বাদ দিতে’ বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সওয়াল
দ্বিপক্ষীয় সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও আমন্ত্রণ জানিয়েছে ভারত। গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) নয়া দিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

জ্বালানি সরবরাহে প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ১.৩ শতাংশ হতে পারে
মধ্যপ্রাচ্য সংঘাতে চলতি বছরে বৈশ্বিক প্রবৃদ্ধির হার কমিয়ে আড়াই শতাংশ নির্ধারণ করেছে বিশ্বব্যাংক। এছাড়া জ্বালানি সরবরাহে চলমান প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী হলে ও আর্থিক বাজার চাপের মুখে পড়লে প্রবৃদ্ধি ১.৩ শতাংশে নামতে পারে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক।

দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমোদন
২০২৬ সালের জুন-আগস্ট মেয়াদে সারা দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু
জ্বালানি সরবরাহ, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতায় দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ ও অ্যাঙ্গোলা প্রথমবারের মতো উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সংলাপ করেছে। এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি
বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর পাইপলাইন সক্ষমতা বৃদ্ধির ফলে এই পরিবর্তন আসবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধাপে ধাপে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি-৬৮) অংশ নিয়ে তিনি এ কথা জানান। বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান সংসদে এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন।

হরমুজ প্রণালি পার হতে না পারা জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। মন্ত্রী জানান, হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জে ছয় দিন পর শুরু জ্বালানি সরবরাহ; দীর্ঘ লাইনে চালকদের ভোগান্তি
ছয় দিন বন্ধ থাকার পর অবশেষে নারায়ণগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকাল থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পরিবহন চালক ও নগরবাসীর মাঝে। তবে দীর্ঘ সময় জ্বালানি সংকটের কারণে নগরীতে দেখা দেয় ভোগান্তি এবং বর্জ্য ব্যবস্থাপনাতেও সৃষ্টি হয় স্থবিরতা।