জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি | ছবি: রয়টার্স
0

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানান তিনি। পাশাপাশি এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।

আরও পড়ুন:

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ সনদে উল্লিখিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে গভীরভাবে আহ্বান জানাচ্ছে ইরান।

দেশটি চায়, ওই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরকারের পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জাতিসংঘ অবিলম্বে, দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

এএইচ