নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন; পাশে দাঁড়াচ্ছেন না জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের নির্বাচনে বেনইয়ামিন নেতানিহুকে ট্রাম্প সমর্থন জানালেও, পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ‘কোনো পক্ষে না গিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকেই মনোযোগ তার।’

এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘নেতানিয়াহুর বিপক্ষে দাঁড়ানোর কোনো কারণ নেই। তবে এই মুহূর্তে ইসরাইলি নির্বাচনে জড়ানোর কোনো ইচ্ছা নেই।’

তিনি জানান, এখন মার্কিন প্রার্থীদের সমর্থন করা এবং সব মনোযোগ মধ্যবর্তী নির্বাচনের দিকে। এর আগে গেল এপ্রিলে প্রথম বিদেশি নেতা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন জানিয়েছিলেন জেডি ভ্যান্স।

তবে তার এই মন্তব্য এমন এক সময়ে আসলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন।

এফএস