
ইরানের সঙ্গে কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বৃহস্পতিবার দেশটির সরকার এ সিদ্ধান্তের কথা জানায়। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে: পেজেশকিয়ান
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা হবে কি না, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, তেহরান এ যুদ্ধ আর চালিয়ে যেতে চায় না। বৃহস্পতিবার প্রচারিত ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন। খবর এএফপির।

জাতিসংঘে নেতানিয়াহুর অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলল তুরস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু করা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া এক উত্তেজনাপূর্ণ ভাষণে নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ‘স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তুরস্ক হামাসের নেতাদের আশ্রয় দিচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি উপশহরে বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। বুধবার প্রাদেশিক সরকারের প্রধান এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানকে হুমকি দেয়ার মাঝেই নতুন আলোচনার আভাস ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, মাসের পর মাস অচলাবস্থার পর মঙ্গলবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হয়েছেন। তবে এ আলোচনার খবর জানানোর পাশাপাশি জাতিসংঘে দেয়া ভাষণে তিনি ইরানকে পুরোপুরি ‘ধূলিসাৎ’ করবেন কি না, তা নিয়ে এখনও ভাবছেন বলেও উল্লেখ করেন।

জাতিসংঘের প্রতি বিশ্বস্ততা ও আস্থা সম্পূর্ণ হারিয়েছে: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, জাতিসংঘের প্রতি বিশ্বস্ততা ও আস্থা সম্পূর্ণ হারিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছে তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ মন্তব্য করেন ইরানের শীর্ষ এ কূটনীতিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হরমুজ প্রণালিতে ভারতের অংশীদারত্ব চায় ফ্রান্স
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

পিটিআইয়ের বিক্ষোভ: ইমরান খানের আরও দুই বোন পুলিশ হেফাজতে
রক্ষণাবেক্ষণ ও জনশৃঙ্খলা আদেশ (এমপিও) আইনের অধীনে লাহোরে নিজ বাসভবন থেকে জ্যেষ্ঠ বোন আলিমা খানকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও দুই বোনকে আটক করেছে দেশটির পুলিশ। খবর আল জাজিরার।

বিশ্ববাজারে জ্বালানির দাম লিটারে কমেছে প্রায় ১ টাকা ৩৩ পয়সা!
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৭১ সেন্টে দাঁড়িয়েছে।

ডিমিলিটারাইজড জোনে মাইন বিস্ফোরণ; দ. কোরিয়ার সেনাসহ আহত ৩
উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তের অসামরিকীকৃত অঞ্চল বা ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড)-এ সন্দেহভাজন মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার সেনাসদস্যসহ তিনজন আহত হয়েছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের দূতাবাস-সংশ্লিষ্ট ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান
ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরানের কর্তৃপক্ষ। কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিঙ্গাপুরে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ওয়েমো
এশিয়ার অন্যতম দেশ সিঙ্গাপুরে নিজেদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে স্বয়ংক্রিয় গাড়ি রাইডিং পরিষেবা প্রতিষ্ঠান ওয়েমো। এর মাধ্যমে এশিয়ায় এবং সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের বাইরের অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেটের।