পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দুই রাজনৈতিক নেতা

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দুই রাজনৈতিক নেতা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে দুই রাজনৈতিক নেতা নিউ ইয়র্ক যাবেন। তারা হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া সফরসঙ্গী হিসেবে থাকবেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পর্যটনমন্ত্রী ও আইনমন্ত্রী।

প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা স্বচ্ছ করতে গুরুত্ব দিচ্ছে সরকার

প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা স্বচ্ছ করতে গুরুত্ব দিচ্ছে সরকার

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, সরকার প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের স্বাবলম্বী ও সুদৃঢ় পররাষ্ট্রনীতির সুবাদে বিশ্ব দরবারে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিগত ১৫ বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে দেশের ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা’ করা হয়েছে।

রুমিনের প্রশ্ন ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের লাভ কী, উত্তরে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

রুমিনের প্রশ্ন ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের লাভ কী, উত্তরে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যুক্ত হলে দেশের কী সুবিধা হবে— তা জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশকে এই প্যাক্টে অন্তর্ভুক্ত করার আগ্রহ সংশ্লিষ্ট দেশগুলো প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুটান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ (বুধবার, ২৬ আগস্ট) ভোরে ঢাকায় যাত্রাবিরতি করেন ওয়াংচুক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে এই আমন্ত্রণ জানান জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিলেন কাতারের প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিলেন কাতারের প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সবধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। আজ (বুধবার, ১৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় তার কার্যালয়ে সাক্ষাৎ গে‌লে এ আশ্বাস দেন তি‌নি।

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গুরুত্ব পেলো শ্রমবাজার

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গুরুত্ব পেলো শ্রমবাজার

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দোহা সফরকালে আজ (বুধবার, ১৯ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে শ্রম সহযোগিতা, বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) ভোরে তিনি কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না ভারত, আশ্বস্ত করেছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না ভারত, আশ্বস্ত করেছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে ভারত কোনো ধরনের কর্মকাণ্ড করবে না বলে দেশটি বাংলাদেশকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

গতকাল সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজ (সোমবার, ১০ আগস্ট) এক শোকবার্তায় তারা নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন এবং তাদের এই ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন স্টিফেন রড্রিক্স

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন স্টিফেন রড্রিক্স

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে গিয়ে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি।

বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেটে ফিরে যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেটে ফিরে যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটি হচ্ছে—সবার আগে বাংলাদেশ। আমরা সেই ক্লায়েন্ট স্টেট (নতজানু রাষ্ট্র) পর্যায়ে আর কখনো ফিরে যাবো না, কখনোই না। এই কাজটা আমাদের জন্য একটি বড় দায়িত্ব। জুলাই সংগ্রামের যে সাফল্য, সেই সাফল্যের একটি ভার আমাদের ওপর আছে এবং সেটা আমাদের বহন করতে হবে।