
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার তৃতীয় বার্ষিকীর আগে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ বিশ্ব শিক্ষক দিবস
আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে। শিক্ষকদের সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদান স্মরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। শিক্ষাবিদরা বলেন, মেধা বিকাশ, নীতি-নৈতিকতার শিক্ষাসহ জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার পথ বাতলে দেন শিক্ষকরা। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, দিবস হিসেবে শুধু একটি দিন নয়,সারাবছরে কল্যাণ বয়ে আনবে এমন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম চার বছরের সর্বোচ্চ: জাতিসংঘ
সরবরাহ সংকট ও পরিবহন অনিশ্চয়তায় গেলো সেপ্টেম্বরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। যা বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। সবচেয়ে বেশি দাম বেড়েছে কিছু খাদ্যশস্যসহ চিনি ও ভোজ্যতেলের। এদিকে, ইউরোজোনের মুদ্রাস্ফীতি পৌঁছেছে তিন বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় ৪ শতাংশে। এছাড়া সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অকৃষি খাতে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি, বেড়েছে বেকারত্বের হার।

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নেয়ার ছবি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৪৭৪ অভিযান
ক্রমেই তীব্রতর হচ্ছে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যকার লড়াই। এরইমধ্যে একদিনেই হুথিদের লক্ষ্য করে ৪৭৪টি হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে বিমান হামলা, নিহত ৫০
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৫০ জনে। আহত আরও ৫৮ জনের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারকে রোহিঙ্গা প্রত্যাবাসন স্থগিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারের তাগিদ আইনমন্ত্রীর
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তা আরও জোরদারে গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণ বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সন্তানের জন্য সাইকেল আনা হলো না জাতিসংঘ শান্তিরক্ষী ট্রোম্যান খীসার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ট্রোম্যান খীসা ফিরলেন ঠিকই। কিন্তু সন্তানের জন্য সাইকেল আনা হলো না। ফেরার কথা ছিল গৌরবের গল্প নিয়ে। অথচ ফিরলেন জাতীয় পতাকায় মোড়ানো কফিনবন্দী হয়ে। আর পেছনে ফেলল গেলেন দুই কন্যা আর পরিবার-স্বজন।

বোয়িং কেনার পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পেছনে কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার দাবি, যাত্রীচাহিদা, বহর সম্প্রসারণ এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর প্রয়োজন বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি, ভেটো ক্ষমতা নিয়ে প্রশ্ন
চলমান বৈশ্বিক যুদ্ধ ও অস্থিতিশীলতার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার ও ভেটো ক্ষমতা অবসানের দাবি উঠেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বর্তমান ভেটো ব্যবস্থাকে অন্যায্য এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন। বর্তমান বাস্তবতা তুলে ধরতে নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তবে এসব আহ্বান বাস্তব রূপ নেয়া কতটুকু সম্ভব তা নিয়ে রয়েছে সংশয়। কারণ তা বাতিলে প্রয়োজন হবে ৫ স্থায়ী রাষ্ট্রের সমর্থন।

১৫ মিনিটের ভাষণে জাতিসংঘে হৈচৈ, আলোচনায় নেপালের প্রধানমন্ত্রী
১৫ মিনিটেরও কম সময়ের একটি ভাষণ রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে। শেখানো বুলি আর নিজের অর্জন নয়, জাতিসংঘ সাধারণ পরিষদে মঞ্চে দাঁড়িয়ে নির্মম সত্য আর বৈশ্বিক শাসন ব্যবস্থার দ্বিচারিতা নিয়ে কথা বলায় নেপালের প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।