এই দূতাবাসগুলো দু’টি পৃথক বিবৃতিতে ঘোষণা করেছে যে, তারা তাদের সব কর্মীদের জন্য একটি আশ্রয় পরিকল্পনা বাস্তবায়ন করছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব আমেরিকান নাগরিককেও একই কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।
আরও পড়ুন:
এর আগে, আজ ইরানের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের গণমাধ্যম জানায়, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হামলার পরই ইসরাইলজুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ জারি করে দেশটির প্রশাসন। এরপর ইরানে এই হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয় তেহরান।





