বাহরাইন
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: বাহরাইন-কুয়েতে পাল্টা জবাবের দাবি তেহরানের

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: বাহরাইন-কুয়েতে পাল্টা জবাবের দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে বলে মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত উৎসের হামলার ঘটনাও ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে বাড়ছে ঝুঁকি; আরব দেশগুলোর আকাশপথ নিয়ে এভিয়েশন সংস্থার সতর্কতা

মধ্যপ্রাচ্যে বাড়ছে ঝুঁকি; আরব দেশগুলোর আকাশপথ নিয়ে এভিয়েশন সংস্থার সতর্কতা

অঞ্চলের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার কারণে বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান সাগর সংলগ্ন আকাশসীমা এড়িয়ে চলার জন্য বিমান সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। আজ মঙ্গলবার এক সতর্কবার্তায় এই পরামর্শ দেয় সংস্থাটি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন স্থাপনায় ড্রোন হামলার দাবি ইরানের

বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন স্থাপনায় ড্রোন হামলার দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রগুলোতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। প্রায় এক ঘণ্টা আগে এই হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) ভোরে কুয়েত ও বাহরাইনে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে থাকা আরও মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করা হবে। রয়টার্সের প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে।

কুয়েত ও বাহরাইনে ৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

কুয়েত ও বাহরাইনে ৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

ইরানের ওপর মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৮টি সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। গত রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে। টিআরটি ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা; যুদ্ধ বন্ধের আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা

বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা; যুদ্ধ বন্ধের আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা

ইরানের ওপর মার্কিন বিমান হামলার জবাবে রোববার বাহরাইন ও কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির আধা-সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, ওয়াশিংটন যদি হামলা অব্যাহত রাখে তবে যুদ্ধ বন্ধের চলমান আলোচনা ‘সম্পূর্ণ স্থগিত’ করা হতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘মিত্রদের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না’; বাহরাইনে জিসিসি নেতাদের আশ্বস্ত করলেন রুবিও

‘মিত্রদের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না’; বাহরাইনে জিসিসি নেতাদের আশ্বস্ত করলেন রুবিও

ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের প্রাথমিক শান্তি চুক্তির বিষয়ে সন্দিহান উপসাগরীয় দেশগুলোকে আশ্বস্ত করতে সফরের শেষ পর্যায়ে আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বাহরাইন পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেহরানকে ‘অত্যধিক ছাড়’ দেয়া নিয়ে আরব্য মিত্রদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা প্রশমন করাই রুবিওর এই সফরের মূল লক্ষ্য। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাহরাইন, কুয়েত ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানালো ইউএই

বাহরাইন, কুয়েত ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানালো ইউএই

বাহরাইন, কুয়েত ও জর্ডানের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ‘শত্রুতামূলক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এক বিবৃতিতে এই হামলাকে তিন ভ্রাতৃপ্রতিম দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরবের প্রতিবেশীদের ওপর ইরানের হামলার সম্ভাবনা বাড়ছে

আরবের প্রতিবেশীদের ওপর ইরানের হামলার সম্ভাবনা বাড়ছে

আরব অঞ্চলের প্রতিবেশী দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি ক্রমেই আরও বিস্তৃত ও তীব্র হয়ে উঠছে। গত এক সপ্তাহ ধরে বাহরাইনে ধারাবাহিক হামলার পর এবার এ তালিকায় যুক্ত হয়েছে জর্ডান, যা ইরানের আক্রমণাত্মক কৌশলের এক বড় ধরনের বিস্তৃতির ইঙ্গিত দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরে ড্রোন হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরে ড্রোন হামলার দাবি আইআরজিসির

দক্ষিণ ইরানে মার্কিন সামরিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে (ইউএস ফিফথ ফ্লিট) লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের সম্পদ জব্দ করার ছক যুক্তরাষ্ট্রের, ক্ষুব্ধ তেহরান

ইরানের সম্পদ জব্দ করার ছক যুক্তরাষ্ট্রের, ক্ষুব্ধ তেহরান

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পুনর্গঠন ও ক্ষয়ক্ষতি মেরামতের কাজে ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছে, ইরানের চালানো হামলায় যে ক্ষতি হয়েছে তা মেরামতের ব্যয় নির্ধারণে একটি দলকে নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ভবিষ্যতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ক্ষেত্রেও ইরানি সম্পদ ব্যবহার বিবেচনায় নেয়া হবে বলে জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ৭ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুয়েত ও বাহরাইনের দিকে নিক্ষেপের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের ৭ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুয়েত ও বাহরাইনের দিকে নিক্ষেপের দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল (শুক্রবার, ৫ জুন) গভীর রাতে ইরান কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।