
ইরান-কাতার টানাপোড়েন: ইরানি পাইলটদের স্থলভাগে স্থানান্তরের তাগিদ তেহরানের
আটক ইরানি পাইলটদের শারীরিক অবস্থা ‘খারাপ’ উল্লেখ করে তাদের ডাঙ্গার কোনো হাসপাতালে স্থানান্তরের জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে অসুস্থ ও আহত পাইলটদের দ্রুত দেশে ফেরত পাঠাতে কাতারে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে ‘আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)’-র কাছে অনুরোধ জানানো হয়েছে। আজ (শনিবার, ২২ আগস্ট) সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালিতে ব্ল্যাকমেইল বন্ধের আহ্বান কাতারের
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে যেকোনো ধরনের ‘ব্ল্যাকমেইল’ বন্ধ করে যুদ্ধের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি। তিনি বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত শুরু হওয়ার আগে প্রণালিটির অবস্থা যেমন ছিল, তা নিশ্চিত করতে হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিলেন কাতারের প্রধানমন্ত্রী
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সবধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। আজ (বুধবার, ১৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় তার কার্যালয়ে সাক্ষাৎ গেলে এ আশ্বাস দেন তিনি।

দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) ভোরে তিনি কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ইরানের ৩ পাইলটকে ৬ মাস ধরে কাতার আটকে রেখেছে, অভিযোগ তেহরানের
ইরানের তিন সামরিক পাইলটকে প্রায় ছয় মাস ধরে যুদ্ধবন্দি হিসেবে আটকে রাখার অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান। এই বিষয়ে হস্তক্ষেপ করতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসকে (আইসিআরসি) অনুরোধ জানিয়েছে দেশটি। বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সময় গত মার্চে ঘটে যাওয়া আকাশপথের সংঘর্ষের জেরে সৃষ্ট নতুন এক বিরোধ এটি। ডেইলি সাবাহের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি ইস্যুতে ইরান-ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে: কাতার
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, এই আলোচনা এখন একটি ‘সঙ্কটময় পর্যায়ে’ রয়েছে এবং দোহা এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে অগ্রগতি হয়েছে দাবি কাতারের
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন বলে জানিয়েছে কাতার। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে দুই দেশের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, তবে তেহরান তা অস্বীকার করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসে স্মরণ সভা ও দোয়া মাহফিল
কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা কাতারের সাবেক আমির এবং আধুনিক কাতারের রুপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ দূতাবাস কাতার।

কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের
কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। শুক্রবার তারা দাবি করে, এই হামলায় একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং একাধিক মার্কিন আকাশ জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চাবাহার বন্দরে টাওয়ার ধস; ইরানে সেতু-বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন হামলা তীব্র
ইরানের বিরুদ্ধে বিমান হামলার পরিধি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আজ (শুক্রবার, ১৭ জুলাই) ভোরে আরও কয়েকটি সেতু ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে দেশটি। ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরের একটি টাওয়ারও এই হামলায় ধসে পড়েছে। হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিল করার জন্য চাপ দিতে অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার
কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দোহা থেকে ঢাকায় ফিরেছেন। তিনি গতকাল (বুধবার, ১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

কাতারে হামলার পরই আরাঘচির দোহা সফর, সাবেক আমিরের জানাজায় অংশগ্রহণ
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির জানাজায় অংশ নিতে বুধবার দোহায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারে ইরানের হামলার কয়েক দিনের মাথায় এই সফর অনুষ্ঠিত হলো। ইরানের বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।