
লিবিয়া থেকে আরও ১৬৮ বাংলাদেশিকে মানবিক প্রত্যাবাসন
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬৮ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় ছিলেন।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রবাসী কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় সাত কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।

তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ (রোববার, ৩০ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দের অবতরণ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি
লিবিয়ায় বিপদগ্রস্ত ও স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩৪০ জন বাংলাদেশি নাগরিক আজ (শুক্রবার, ৭ আগস্ট) দেশে ফিরছেন। বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসে স্মরণ সভা ও দোয়া মাহফিল
কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা কাতারের সাবেক আমির এবং আধুনিক কাতারের রুপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ দূতাবাস কাতার।

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি মোট ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়।

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসী নিহত
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। আজ (রোববার, ২১ জুন) কাতারের একটি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে হালাল পণ্যের বাণিজ্যে বড় সম্ভাবনা!
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি। আজ (সোমবার, ৮ জুন) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ও ইন্দোনেশিয়ার উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা জানান।

অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিচ্ছে লেবানন সরকার
আকামাবিহীন ও মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিয়েছেন লেবানন সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজ দেশে ফিরতে দূতাবাসে নিবন্ধন শুরু করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। প্রথম দিনেই নারী, পুরুষ ও শিশু মিলিয়ে তিন শতাধিক প্রবাসী নিবন্ধন করেছেন। দেশে ফেরার সুযোগ পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশিরা।

কর্মসংস্থানের নামে প্রতারণা: কম্বোডিয়ায় অনিশ্চয়তায় বাংলাদেশিরা
তুলনামূলক ছোট অর্থনীতির দেশ কম্বোডিয়ায় নিয়মিত কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ। তবে দেশটিতে নেই বাংলাদেশের দূতাবাস। নানা কারণে কর্মহীন হয়ে অনিশ্চয়তায় পড়ছেন বাংলাদেশিরা। এমনকি ক্যাসিনো-স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়ারও অভিযোগ পাওয়া গেছে। বিএমইটি কিছু নামসর্বস্ব রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিলেও যাচাই না করার অভিযোগ প্রতিমন্ত্রীর। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, অনিরাপদ গন্তব্যে কর্মী পাঠানোর এ দায় সরকারকেই নিতে হবে।

বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ ফেরত পাঠাতে কাজ করছে সরকার: দূতাবাসের প্রেস মিনিস্টার
লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিশামের বিষয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রসিকিউটর। প্রতিবেদনে নিখোঁজের দিন থেকে গ্রেপ্তারের আগ পর্যন্ত হিশামের প্রতি মূহুর্তের সন্দেহজনক তথ্য প্রকাশ পেয়েছে। এদিকে, ফিউনারেল হোমে থাকা লিমনের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠাতে সরকার কাজ করছে বলে নিশ্চিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার। আর লিমন ও বৃষ্টির শোকাহত পরিবারের আর্থিক সহায়তায় গো ফান্ড মি নামে অনলাইন ক্যাম্পেইন খোলা হয়েছে।

আইজিপির সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কারস্টেন।