আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) ঢাকার মিশর দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কায়রো বিএনপি এবং তারেক রহমানকে তাদের নির্বাচনি বিজয়ের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছে।
আরও পড়ুন:
দূতাবাস সফলভাবে সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছে। এটা বাংলাদেশি জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
মিশর নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশাবাদও ব্যক্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে এবং উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় মিশর।





